ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
লাল কার্ডসহ জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
কিছুদিন আগেও পরপর দুটি হ্যাটট্রিক করে উড়ে বেড়াচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি লীগে যাওয়ার পরও একের পর এক গোল করে অনন্য উচ্চতায় গেছেন তিনি। কিন্তু লাল কার্ড যেন কাল হয়ে দাড়াল রোলানদের জন্য । লাল কার্ড দেখেছেন সাথে সাথে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় তার সল। এই সময় বাজে অতিরিক্ত আচরণের শাস্তি হয়েছে।
সুপার কাপের সেমিফাইনালে ২-০ গোলে পিছিয়ে থাকা আল-নাসর ম্যাচে ফেরার জন্য দারুণ চাপে ছিল। ৮৫ তম মিনিটে গোল লাইন থেকে বল নেওয়ার সময় রোনালদো আল হিলাল ডিফেন্ডার আলী আল বুলায়হির মুখোমুখি হন। মেজাজ হারানোর পর, পর্তুগিজ তারকা তার কনুই দিয়ে আঘাত করেন।
এই কারণেই রোনালদোকে ২০১৮ সালের পর প্রথমবারের মতো লাল কার্ড দেখতে হয়েছিল। আল-নাসর তারকা সিদ্ধান্তটি মেনে নিতে অক্ষম ছিলেন এবং রেফারির প্রতি তার আঙ্গুল দেখাতে থাকেন এবং রেফারিকে ঘুষি মামার জন্য এগিয়ে আসেন। তারপর রেফারির দিকে তাকালেন, আর্মব্যান্ড খুলে মাঠ ছাড়েন।
সৌদি সংবাদমাধ্যমকে জানিয়েছে, ম্যাচ রেফারি মোহাম্মদ আল-হাওয়াশি ম্যাচ রিপোর্টে পর্তুগিজ তারকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। ফলে পরের দুই ম্যাচের জন্য তাকে সাসপেন্ড করা হয় সাথে রয়েছে মোটা অঙ্কের আর্থিক জরিমানাও সব মিলিয়ে এক রাতেই কিছু দুঃসংবাদ শুনতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
রেফারি একটি প্রতিবেদনে বলেছেন যে রোনালদো যখন আল হিলাল ডিফেন্ডার আলি আল বুলাইহিকে আঘাত করেছিলেন তখন তিনি "অতিরিক্ত শক্তি" ব্যবহার করেছিলেন। এদিকে, টানেল দিয়ে মাঠ ছাড়ার সময় তিনিও রেফারির সিদ্ধান্ত না মেনে তর্কে জড়িয়ে পড়েন বলে জানা গেছে। "অসম্মানজনক আচরণের" অভিযুক্ত।
যার শাস্তি হিসেবে রোনালদোকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে সৌদি ফুটবল ফেডারেশন শৃঙ্খলা কমিটি। সেইসঙ্গে আছে ২০ হাজার রিয়ালের জরিমানা। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দর্শকদের দিকে বাজে অঙ্গভঙ্গির কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন রোনালদো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল