ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো ব্রাজিল
বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এখন ছন্দ খুঁজে পাচ্ছেন তারা। এর মধ্যে দলের গোলরক্ষকের চোটের কারণে ব্রাজিলের সমস্যা বেড়েছে। লিভারপুলের বিপক্ষে ম্যাচে চোট পান ব্রাজিলের গোলরক্ষক এডারসন মোরেস। ম্যানচেস্টার সিটির শেষ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি এই ফুটবলার। ফলে আগামী মার্চে ব্রাজিলের দুটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবেন না তিনি।
এর আগে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। তিনি লিভারপুল এফসির হয়ে খেলেন। এখন পুনর্বাসনে। এবার দল থেকে বাদ পড়লেন এডারসনও। তার বদলি হিসেবে ডাকতে বাধ্য হন ব্রাজিল কোচ দারিভাল জুনিয়র। ভাস্কো দা গামার লিও জার্দিমকে বিকল্প গোলরক্ষক হিসেবে ব্রাজিল কোচ দারিভাল জুনিয়র দলে অন্তর্ভুক্ত করেন। ব্রাজিলিয়ান লিগে নিয়মিত খেলেছেন নতুন এই গোলরক্ষক। জার্দিম ছাড়াও, ব্রাজিল দলে গোলকিপিংয়ে অ্যাটলেটিকো প্যারানেন্সের খেলোয়াড় পিন্টো এবং সাও পাওলোর খেলোয়াড় রাফায়েল অন্তর্ভুক্ত রয়েছে।
শুধু গোলরক্ষক নয় আর বেশ কিছু পজিশনের ফুটবলারের ইনজুরির সমস্যা রয়েছে।
ইনজুরির কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়েছেন পিএসজির মার্কিনিওস ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। মার্কিনিওসের বদলি হিসেবে ফ্লামেঙ্গোর লেফট ব্যাক ফাবরিসিও ব্রুনো ও মার্তিনেল্লির জায়গায় পোর্তোর স্ট্রাইকার গালেনোকে ডেকেছেন দরিভাল।
মার্চের ২৩ ও ২৬ তারিখে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৩ মার্চ ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলার তিন দিন পর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
প্রীতিম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দল
গোলকিপার: লিও জারদিম, রাফায়েল, বেন্তো।
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, ওয়েন্দেল, আইর্তন লুকাস, গ্যাব্রিয়েল মাগালাইস, বেরালদো, মুরিলো, ফ্যাবরিজিও ব্রুনো ।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, ডগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস পেরেইরা।
ফরোয়ার্ড: এনদ্রিক, রদ্রিগো, গালেনো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, সাভিনিও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল