ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রিয়ালে যত নাম্বার জার্সি পারবেন এমবাপে!
২০১৭ সালে মোনাকো থেকে বড় অঙ্কের ট্রান্সফারে প্যারিস সেইন্ট জার্মেইনে এসেছিলেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। এরপর থেকে নিজেকে তিনি মেলে ধরেছেন দারুণভাবে। জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। গোলস্কোরিং দক্ষতায় হয়ে উঠেছেন সময়ের অন্যতম সেরা তারকা। তবে এসবের চেয়ে তিনি বেশি আলোচনায় থাকছেন ট্রান্সফার মৌসুমে। বিগত ৫-৬ বছর ধরেই দলবদলের মৌসুম শুরু হলেই আলোচনায় থাকেন কিলিয়ান এমবাপে। ফ্রেঞ্চ এই তারকা বহুবারই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতি নিজের দূর্বলতার কথা প্রকাশ করেছেন।
আর রিয়াল মাদ্রিদও তাকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। দুই পক্ষই যখন রাজি, তখন মূল বাগড়া দিয়েছে পিএসজি। মোটা অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া এই খেলোয়াড়কে আর কারও হাতে তুলে দিয়ে রাজি নয় তারা। তবে এবার সম্ভবত শেষ হচ্ছে সেই নাটক। মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলেও পিএসজি ছাড়বেন-ক্লাব কর্তাদের এমন কথা জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে, পিএসজির একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে দিয়েছে এই খবর। এমনকি সতীর্থদের কাছেও নাকি ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন এমবাপে। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস বলছে, গ্রীষ্মের দলবদলে ক্লাব ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা এরই মধ্যে পিএসজি সতীর্থের জানিয়ে দিয়েছেন এমবাপে।গতকাল পিএসজির অনুশীলনে এমবাপে নিজেই নাকি সবাইকে ডেকে এ কথা বলেনছেন।
সবমিলিয়ে এমবাপের রিয়ালে পাড়ি জমানোর খবর অনেকটাই নিশ্চিত। এই খবরে অনেকের মনে নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে—নতুন ক্লাবে কত নম্বর জার্সি পরবেন এমবাপে? ২০১৮ সালে পিএসজিতে নাম লেখানোর পর থেকে ৭ নম্বর জার্সি পরছেন এমবাপে। কিন্তু রিয়ালে এই জার্সিটা এমবাপ্পে পাবেন কি না নিশ্চিত নয়। সেখানে ৭ নম্বর জার্সিটি পরছেন ভিনিসিয়ুস জুনিয়র। স্পেনের সংবাদমাধ্যমের খবর, রিয়ালে এমবাপে পেতে যাচ্ছেন ১০ নম্বর জার্সি। যে জার্সি রিয়ালে এর আগে পরেছেন জিনেদিন জিদান, ফেরেঙ্ক পুসকাসের মতো কিংবদন্তীরা। আর এখন রিয়ালে ১০ নম্বর জার্সি পরেন লুকা মদরিচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল