ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্টেডিয়ামে ম্যাচ চলাকালেই খেলোয়াড়ের উপর বজ্রপাত!

২০২৪ ফেব্রুয়ারি ১৩ ১০:১৯:৩৮

স্টেডিয়ামে ম্যাচ চলাকালেই খেলোয়াড়ের উপর বজ্রপাত!

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বান্দুংয়ের সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ চলাকালীন হঠাৎ স্টেডিয়ামে বজ্রপাত হয়। একজন ফুটবল খেলোয়াড় তাৎক্ষণিকভাবে প্রাণ হারান।

শনিবার (১০ ফেব্রুয়ারি) এফএলও এফসি বান্দুং এবং এফবিআই সুবাংয়ের মধ্যে একটি প্রীতি ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী ফুটবলার সেবাতান রাহারজা নিহত হয়েছেন।

ওই দিন ফুটবলার সুবাং সেপ্টিন রাহারজা ম্যাচ চলাকালীন বজ্রপাতে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তার সতীর্থরা হতবাক।

ইন্দোনেশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, বজ্রপাতের পরও ফুটবলার শ্বাস নিচ্ছিলেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

এর আগেই ইন্দোনেশিয়ায় বজ্রপাতে ফুটবলার আঘাত পাওয়ার নজির রয়েছে। ২০২৩ সালে সোয়েরাতিন অনূর্ধ্ব-১৩ কাপ চলাকালে পশ্চিম জাভার বোজোনেগোরোর এক তরুণ ফুটবলারকে আঘাত করে বজ্রপাত। তখন কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন তিনি। পরবর্তীতে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হলে ২০ মিনিট পর জ্ঞান ফেরে তার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

৮০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live

৮০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সেন্ট্রাল আমেরিকার দল হন্ডুরাস। ম্যাচের... বিস্তারিত