ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সানজিদার দুর্দান্ত গোলে জয় পেল সাবিনারা!
সাবিনা খাতুন এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ তারকা সানজিদা আক্তার ভারতীয় মহিলা ফুটবল লীগে দোলা দিচ্ছেন। দুই জাতীয় দলের সতীর্থ এখন টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি। সাবিনার শুরুতে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারায় সাংঘির দল। সোমবার (৫ ফেব্রুয়ারি) কলকাতায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে প্রথম মিনিটেই গোল পায় সাবিনার দল কিক স্টার্ট। কর্ণার থেকে অরুনা হেড করে লিড এনে দেন। ৩১ মিনিটে কিক স্টার্ট ব্যবধান দ্বিগুণ করে। প্রথমার্ধ শেষে ০-২তে পিছিয়ে থাকে স্বাগতিক ইস্ট বেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিট) ইস্ট বেঙ্গলের প্রথম নারী বিদেশি খেলোয়াড় সানজিদা দুর্দান্ত গোল করেন।
প্রায় ৪০ গজ দূর থেকে ফ্রি কিকে সরাসরি গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন সানজিদা। গোলরক্ষক জায়গায় দাড়িয়ে লাফিয়েও বল স্পর্শ করতে পারেননি। সানজিদার আকর্ষণীয় গোলের পর ধারাভাষ্যকাররা অনেকক্ষণ তার প্রশংসা করেন। বাংলাদেশের ময়মনসিংহ থেকে তিনি উঠে এসেছেন। কলসিন্দুরের মেয়ে দুর্দান্ত ফুটবল খেলেন সবই উল্লেখ করেছেন তারা। দ্বিতীয়ার্ধের বাকি সময় সানজিদার কথাই ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলেছেন ধারাভাষ্যকাররা।
শক্তিমত্তায় সানজিদার ইস্ট বেঙ্গল থেকে অনেকটা এগিয়ে কিক স্টার্ট। ম্যাচের ৫৫ মিনিটে আরেকটি গোল করে ইস্ট বেঙ্গলকে ম্যাচ থেকে আবার ছিটকে দেয় কিক স্টার্ট। সাবিনা গোল না পেলেও ম্যাচে বেশ কয়েকটি মুভ করেছেন। গোলের উৎস রচনা করেছেন। এই জয়ে কিক স্টার্ট ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তাদের ম্যাচ সংখ্যা আট। অপরদিকে সানজিদার দল ইস্ট বেঙ্গল মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে এক ধাপ ওপরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল