ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টানা দ্বিতীয় বার ফাইনালে বাংলাদেশ!
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। রবিবার (৪ ফেব্রুয়ারি) শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ দল প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে। তিন পয়েন্ট নিয়ে অপেক্ষায় ছিল ভারত। ফাইনালে উঠতে তাদের শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে।
ম্যাচ যেভাবে এগোচ্ছিল, তাতে ড্রয়ে শেষ হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভারতকে চমকে দিয়ে দুর্দান্ত এক গোল করেন সাগরিকা। স্টারা টাইমে অধিনায়ক আফিদা খান্দেকারের পাসে গোলরক্ষককে পরাস্ত করতে দুর্দান্তভাবে বল নিয়ন্ত্রণ করেন সাগরিকা।
ম্যাচের শুরু থেকেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে দুই দল। দুই দলই গোলের সুযোগ পেলেও কোনোটিই কাজে লাগাতে পারেনি। ফলে গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ। ম্যাচের দ্বিতীয়ার্ধেও লড়াই চলতে থাকে। তবে সেখানে কোনো দলই গোলের দেখা পায়নি। নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) নিজেদের অর্ধ থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া লম্বা পাস পান সাগরিকা। বল পেয়েই দ্রুতবেগে ছুটে যান ভারতের ডি বক্সের দিকে। ভারতের গোলরক্ষক আনিকাকে পরাস্ত করে নিচু প্লেসিং শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান সাগরিকা। উল্লাসে মেতে ওঠে গোটা স্টেডিয়াম।
ম্যাচের বাকি সময়টুকুতে ভারত আর গোল পরিশোধ করতে না পারলে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। লিগপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার বিকেলে নেপালের মুখোমুখি হবে ভারত। ফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। আর একইদিন রাতে নিয়মরক্ষার ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল