ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ, সুপার ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল!

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১০:২৯:৫৭

ব্রেকিং নিউজ, সুপার ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল!

ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা, শেষবার ২০২৩ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছিল। শেষবার দুটি দলের মুখোমুখি হয়েছিল ২০২৬ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব, যেখানে আর্জেন্টিনা ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল। এ বছর আবারো অনুষ্ঠিত হবে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকো। তবে এবার জাতীয় দলের হবে না দুই দলের অনূর্ধ্ব-২৩ দলের মধ্যে।

প্যারিস ২০২৪ অলিম্পিকের জন্য দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাছাইপর্ব চলছে। ইতিমধ্যেই, লাতিন আমেরিকার দুটি শক্তিশালী দেশ, আর্জেন্টিনা এবং ব্রাজিল, বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের জন্য তাদের যোগ্যতা নিশ্চিত করেছে। গ্রুপ ওয়ানে ব্রাজিল চ্যাম্পিয়ন হয় এবং গ্রুপ টু-তে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়।

অলিম্পিক গেমসের নিয়ম অনুযায়ী লাতিন আমেরিকা থেকে দুটি দল অংশ নিতে পারে। ওই দুই দল কারা হবে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে লাতিন অঞ্চলের গ্রুপ পর্বের ম্যাচগুলো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। চারটি দল দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে ভেনেজুয়েলা ব্রাজিলে এবং ‘বি’ গ্রুপ থেকে আর্জেন্টিনায় যোগ দেয় প্যারাগুয়ে।

এ চারটি দল বাছাইপর্বের চূড়ান্ত পর্বে একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষে থাকা দু’দলই পাবে প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ যেটি মাঠে গড়াবে চলতি বছরের জুলাইতে।

বাছাইয়ের চূড়ান্ত পর্বে আগামী ৫ ফেব্রুয়ারি আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে, ব্রাজিল ৫ ফেব্রুয়ারি প্যারাগুয়ে ও ৮ ফেব্রুয়ারি ভেনেজুয়েলার মুখোমুখি হবে। আর ১১ ফেব্রুয়ারি চলতি বছরে প্রথমবারের মতো সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ভেনিজুয়েলার কারাকাসে হবে ম্যাচটি।

প্রসঙ্গত, বাছাইপর্ব শেষে আর্জেন্টিনা যদি ২০২৪ অলিম্পিকে জায়গা পায় তাহলে বিশ্বকাপজীয় লিওনেল মেসি ও অ্যাঞ্জেলো ডি মারিয়াকে নিয়েই প্যারিসে যাবে আর্জেন্টিনা। ২০০৮ সালে আর্জেন্টিনাকে বেইজিং অলিম্পিকে স্বর্ণ জেতানো দুই তারকা ১৬ বছর পর আবার খেলবেন গ্রেটেস্ট শো অন আর্থে। তবে সেই লক্ষ্যে তাদের পেরুতে হবে বাছাইপর্বের বাঁধা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

৮০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live

৮০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সেন্ট্রাল আমেরিকার দল হন্ডুরাস। ম্যাচের... বিস্তারিত