ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসিকে নিয়ে অলিম্পিকের জটিল সমীকরণে আর্জেন্টিনা!
আসন্ন প্যারিস অলিম্পিকেও ফুটবল প্রতিযোগিতা হবে। এ কারণে আঞ্চলিক নির্বাচন প্রক্রিয়া চলছে। লাতিন আমেরিকা অঞ্চলেও অলিম্পিক গেমসে পৌঁছানোর লড়াই চলছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চারটি দল অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। তাদের মধ্যে আর্জেন্টিনা অন্যতম। আলবিসেলেস্তে দল বাছাইপর্বের সেরাটা দিচ্ছে। তবে এর পেছনে অন্যতম কারণ আর্জেন্টিনা অলিম্পিকে খেলার সুযোগ পেলে মেসিকেও দেখা যাবে।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের কোচ জাভিয়ের মাসচেরানো বলেছেন, দল মূল পর্বে উঠলে অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেন লিওনেল মেসি! আসলে, অলিম্পিক গেমসে শুধুমাত্র অনূর্ধ্ব-২৩ দল অংশগ্রহণ করে। তবে কোচ চাইলে তিনজন বয়স্ক খেলোয়াড় খেলতে পারেন।
মাসচেরানো চাইছেন, মেসি অলিম্পিকে খেলুন, মেসিও নাকি সেটাই চাইছেন। কিন্তু মেসির অলিম্পিক খেলতে হলে আগে তো আর্জেন্টিনাকে বাছাইপর্ব উতরাতে হবে!
এরই মধ্যে গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে চিলিকে ৫-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত পর্বে উঠে গেছে মাসচেরানোর দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। এখান থেকে দুটি করে চারটি দল উঠবে চূড়ান্ত পর্বে। আর্জেন্টিনার সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে উঠেছে প্যারাগুয়ে।
‘এ’ গ্রুপ থেকে ব্রাজিল আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। এখন ইকুয়েডর বা ভেনেজুয়েলার মধ্য থেকে আরেকটি দল উঠবে। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে ইকুয়েডর। এক ম্যাচ কম খেলা ভেনেজুয়েলা ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল