ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অলিম্পিকের বাছাই পর্বে ধুঁকছে আর্জেন্টিনা
আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ জাতীয় দল আগামী অলিম্পিক গেমসের বাছাইপর্ব খেলবে। তবে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার চোখও আছে। কারণ এবারের অলিম্পিকেও তাদের দেখা যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে শুরুটা ভালো করতে পারেনি তাদের উত্তরসূরিরা। তবে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর পেরুকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। দক্ষিণ আমেরিকায় অলিম্পিকের আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা জিতেছে ২-০ গোলে। যা তাদের প্যারিস অলিম্পিকে খেলার আশা জাগিয়েছে।
ভেনেজুয়েলার পলিদেপোর্টিভো মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পেরু। এই ম্যাচ জিতে গ্রুপ ‘বি’র টেবিলের শীর্ষে ওঠে গেছে আর্জেন্টিনা। জাভিয়ের মাসচেরানোর দলের হয়ে গোল করেছেন থিয়েগো আলমাদা ও লুসিয়ানো গোনদু। লাতিন আমেরিকার ম্যাচ মানেই অতিরিক্ত পেশিশক্তির মহড়া। এই ম্যাচেও দু’দলই সেই নজির দেখিয়েছে।
যদিও এদিন ম্যাচের প্রথমার্ধ ছিল কিছুটা বিতর্কিত। আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি ও গোল না দেওয়ার সিদ্ধান্ত যায়। ফলে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। একের পর এক ফাউল করেই তাদের ক্ষান্ত থাকতে হয়!
আর্জেন্টিনার হয়ে দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ডেডলক ভাঙেন অধিনায়ক থিয়াগো আলমাদা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। পেরুও এরপর গোল শোধে মরিয়া ওয়ে ওঠে। কিন্তু তারা বারবার ব্যর্থ হয় আর্জেন্টিনার রক্ষণে গিয়ে। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে থিয়াগো আলমাদার কাছ থেকে বল পেয়ে দ্বিগুণ লিডে জয় নিশ্চিত করেন গুনদো।
আগের ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর এবার পূর্ণ পয়েন্ট পেল আর্জেন্টিনা। ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে তারা শীর্ষে ওঠে গেল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে। আসন্ন অলিম্পিকে খেলতে হলে শেষ পর্যন্ত নম্বর ওয়ানেই থাকতে হবে মাসচেরানোর দলকে। সর্বশেষ দুই অলিম্পিকে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনা এবার সোনার পদকের লক্ষ্যে প্যারিসে যেতে চায়। শিরোপার জন্য মরিয়া দলটি এই আসরে মেসি ও ডি মারিয়াকেও পাঠাতে চায় প্যারিসে।
উল্লেখ্য, লাতিন আমেরিকা থেকে দুটি দল উঠবে আসন্ন অলিম্পিকে। সেলক্ষ্যে ১০টি দল ভাগ হয়ে খেলছে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডর। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে আছে চিলি, পেরু ও উরুগুয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল