ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির বিপক্ষে খেলতে চায়না রোনালদো!
সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো প্রায় এক দশক ধরে ফুটবল বিশ্বকে নিয়মিত বিনোদন দিয়ে আসছিলেন। সাফল্যের দিক থেকে দুজনের মধ্যে সামান্য পার্থক্য থাকলেও তাদের ইতিহাসের সেরা ফুটবল খেলোয়াড় বলতে অনেকেই হয়তো আপত্তি করবেন না। লা লিগার ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ তাদের প্রতিদ্বন্দ্বিতা দিয়ে ফুটবল ভক্তদের বারবার মুগ্ধ করেছে।
কিন্তু রোনালদো ও মেসি এখন পৃথিবীর দুই কোণে বসবাস করছেন। কোনো তারকাই আর ইউরোপে নেই। রোনালদো সৌদি আরবে চলে যান এবং মেসি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি বাড়ি পান। কিন্তু তার পরেও তাদের সঙ্গে দেখা করার সুযোগ ছিল। অবশ্য এটা ছিল ক্লাবের প্রীতি ম্যাচ উপলক্ষে।
আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবে রিয়াদ সিজন কাপে মুখোমুখি হবে আল নাসর ও ইন্টার মায়ামি। এ ম্যাচ দিয়ে আরও একবার মুখোমুখি হওয়ার কথা মেসি ও রোনালদোর। কিন্তু ফুটবল ভক্তদের বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগেও শোনা গেল দুঃসংবাদ। রোনালদোকে হয়ত নাও দেখা যেতে পারে আল-নাসরের জার্সিতে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, এ ম্যাচে পর্তুগিজ রোনালদোর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। চোটের কারণে রোনালদো এই ম্যাচে নাও খেলতে পারেন। সৌদি আরবের সংবাদমাধ্যম অ্যারাবিক স্পোর্টসের সূত্রে এমন খবর প্রকাশ করেছে তারা।
এএস জানিয়েছে, রোনালদো এই মুহূর্তে পায়ের পেশির চোটে ভুগছেন। ধারণা করা হচ্ছে, এই চোট সারিয়ে মাঠে ফিরতে রোনালদোর দুই সপ্তাহ লাগতে পারে। যে কারণে মেসির ইন্টার মায়ামির সঙ্গে আল নাসরের ম্যাচে রোনালদোকে হয়তো দর্শক হয়েই থাকতে হতে পারে।
স্প্যানিশ এই গণমাধ্যমের ভাষ্য, রোনালদো অবশ্য শুধু মেসির বিপক্ষে ম্যাচেই নয়, চীনে নির্ধারিত দুটি প্রীতি ম্যাচেও মাঠের বাইরে থাকতে পারেন। চীন সফরে রোনালদোর দল আল নাসর ২৪ জানুয়ারি সাংহাই সিনহুয়া এবং ২৮ জানুয়ারি জেজিয়াংয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল