ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দীর্ঘ ২১ ম্যাচ পর নিজের মাঠে হারলো রিয়াল
পিছিয়ে পড়েও আবার সমতায় ফেরা, এটা যেন রিয়াল মাদ্রিদের অলিখিত কোনো নিয়মেই পরিণত হয়েছে! গতকাল রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে নির্ধারিত সময়ে দুইবার পিছিয়ে পড়ে দুবারই সমতা ফেরায় রিয়াল।
তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে অবশ্য আর পারেনি লস ব্লাঙ্কেসরা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ এ সমতা ছিল।
অতিরিক্ত সময় শেষে ৪-২ ব্যবধানে জিতেছে দিয়েগো সিমেওনের দল। কার্লো আনচেলত্তির দলের অপরাজেয় যাত্রা থামিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল অ্যাতলেটিকো। স্যামুয়েল দিয়াস লিনোর গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল অ্যাতলেটিকো। তবে তাদের ভুলেই প্রথমবার সমতায় ফেরে রিয়াল। অ্যাতলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাকের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে রিয়াল।
এরপর আলভারো মোরাতার গোলে আরো একবার লিড নেয় স্বাগতিকরা। কিন্তু এবারও তা ধরে রাখতে ব্যর্থ হয় অ্যাতলেটিকো। এবার রিয়ালকে ম্যাচে ফেরান হোসেলু। ফলে সমতায় শেষ হয় নির্ধারিত সময়ে খেলা। অতিরিক্ত সময়ে আতোয়ান গ্রিজমান গোল করে অ্যাতলেটিকোকে এগিয়ে দেন।
কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ান রদ্রিগো রিকেলমে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে একটি ম্যাচই শুধু হেরেছিল রিয়াল, গত সেপ্টেম্বরে লা লিগায় অ্যাতলেটিকোর মাঠে। সেই মেত্রোপলিতানোয় ফিরে আরেকটি হারের স্বাদ পেল আনচেলত্তির দল। থামল ২১ ম্যাচের অপরাজেয় যাত্রা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল