ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেইমারের দলবদল ছিল বড় অনিয়মের দাবি গণমাধ্যমের
নেইমার জুনিয়র স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড পারিশ্রমিকে প্যারিসিয়ান সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন। ফরাসি অধ্যায় শেষ করে ইতিমধ্যে সৌদি আরবের আল-হিলা ক্লাবে যোগ দিয়েছেন তিনি। সম্প্রতি ব্রাজিলিয়ান সুপারস্টারের বদলিতে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এ কারণেই ফ্রান্সের পুলিশ দেশটির অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিভাগের কর প্রশাসন অফিসে তল্লাশি চালায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
এই কাজ থেকে পিএসজিকে ছাড় দেওয়ার অভিযোগ ওঠে ফরাসি কর কর্তৃপক্ষের বিরুদ্ধে।তল্লাশির মধ্য দিয়ে শুরু হওয়া এই তদন্ত কার্যক্রম আরও বড় আকারে চালানোর আভাস দিয়েছে সংবাদসংস্থাটি। তারা পিএসজি কর্তৃপক্ষ এবং ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি।
এক সূত্রের বরাতে আরেক বার্তাসংস্থা এএফপি বলছে, নেইমারের দলবদলে পিএসজি কর দেওয়ার ক্ষেত্রে সুবিধা ভোগ করেছে, এ সন্দেহের কারণে মন্ত্রণালয়ে তল্লাশি করা হয়। ফ্রান্সের অনুসন্ধানী অনলাইন সংবাদমাধ্যম মিডিয়াপার্ট এর আগে নিজেদের প্রতিবেদনে জানিয়েছিল, ২০১৭ সালে নেইমারের দলবদল নিয়ে পিএসজিকে করের ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়।
গত বছরের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দেন নেইমার। এএফপির তথ্য বলছে– সেখানে মৌসুমে ১০ কোটি ইউরো আয় করবেন এই ফরোয়ার্ড আর পিএসজি তাকে বিক্রি করে পিএসজির আয় ১০ কোটি ইউরো। এর আগে ব্রাজিলিয়ান তারকা ২২ কোটি ২০ লাখ ইউরোয় ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। ফরাসি ক্লাবটিতে ছয় মৌসুম কাটানোর পথে অনেকবার চোটে ভুগেছেন তিনি। পাঁচবার লিগ জেতার পথে ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচে ১১৮ গোল করেছেন।
আল হিলালের যাওয়ার পরও তার নতুন যাত্রাটা সুখকর হয়নি। কয়েক ম্যাচ যেতেই তিনি ছিটকে গেছেন পুরো মৌসুম থেকে। সর্বশেষ অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। আগামী আগস্টের আগে তিনি পুরো ফিট হবেন না বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। সে কারণে এ বছর ২০ জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় খেলতে পারবেন না নেইমার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল