ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুটবলে নজর নেই নেইমারের আগ্রহ বেশি নারীতে
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র ফুটবল বিশ্বের কারোরই তার প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি তার অভিনয় দিয়ে ভক্ত ও সমালোচকদের মন জয় করেছেন। প্রজন্মের সেরাদের তালিকায় তার নাম অবশ্যই রয়েছে। তবে ইনজুরির কারণে পিচে নিজের সেরাটা দেখাতে পারেননি তিনি।
নেইমারের বিরুদ্ধে ফুটবল নিয়ে অভিযোগ না এলেও ব্যক্তিগত জীবন নিয়ে অভিযোগ এসেছে অনেকবারই। খেলার পাশাপাশি আমুদে জীবনকে প্রাধান্য দেওয়ার কারণে অনেকবারই আঙুল উঠেছে নেইমারের দিকে। মাঠের বাইরের জীবনকেই বেশি ভালোবাসেন ব্রাজিলিয়ান এই তারকা, এমন কথা বলেছেন অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন নেইমারের নতুন কোচ জর্জ জেসুস।
আল-হিলালে আসার পর নেইমার খুব একটা মাঠে ছিলেন না। তার আগেই এসিএল ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ব্রাজিলের এই তারকা। এমনকি আগামী জুনে কোপা আমেরিকাতেও তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। অনেকেরই ভাষ্য, আগস্টের শেষদিকে হয়ত মাঠে দেখা যাবে নেইমারকে।
ব্রাজিলের এই তারকা পুনর্বাসনে থাকলেও একেবারেই বসে নেই। এই মুহূর্তে তিনি ব্যস্ত নিজেকে ফিরে পাওয়ার মিশনে। কিন্তু, মানুষটা যে নেইমার। পার্টি করাও থেমে নেই। মাঝে তো বিলাসবহুল রণতরী নিয়ে বড় আকারের পার্টিও সেরে নিয়েছেন তিনি। আর এটাই পছন্দ হয়নি জর্জ জেসুসের।
ক্রিশ্চিয়ানো রোনালদোর মত নেইমার ফুটবলকেই প্রথম প্রাধান্য দেয় না বলে মন্তব্য করেছেন পর্তুগিজ এই কোচ। জর্জ জেসুসের বক্তব্য, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলের জন্য আরও বেশি নিবেদিত। আর তাই এটাকেই প্রাধান্য দেয়। নেইমারের অন্য কিছুতে আগ্রহ বেশি আর সেসব জিনিস, যেটা হয়ত তার ব্যক্তিগত জীবন, সেটাকেই এগিয়ে রাখে।’
যদিও খেলোয়াড় হিসেবে নেইমারের প্রশংসা করতে কার্পণ্য করেননি নেইমার, ‘তবে একজন খেলোয়াড় হিসেবে সে অসামান্য। আর একজন মানুষ হিসেবে আমি দেড়মাস তার সঙ্গে সময় কাটিয়েছি, সে সব বিষয়ে ইতিবাচকতা দিয়ে আমাকে বিষ্মিত করেছে।’
৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড গত অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েন। উরুগুয়ে মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও তাতে কোনো লাভ হয়নি। ব্রাজিলের মেডিকেল টিমের পর্যবেক্ষণ শেষে পরদিনই জানানো হয়, অস্ত্রোপচারে যেতে হবে তাকে। এরপর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল