ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের ঐতিহ্যবাহী ক্লাবে ১০ নম্বার জার্সিতে খেলবেন বাংলাদেশের সাবিনা
বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ২০১৮ সালে ভারতীয় মহিলা লীগে সেথু এফসি-এর হয়ে ১১ নম্বর জার্সি নিয়ে খেলেছিলেন। এই বাংলাদেশি গোল মেশিনটি ৬ বছর পর দ্বিতীয়বার জাতীয় লীগে খেলতে গিয়েছিল। তার বর্তমান ক্লাব কিকস্টার্ট এফসি। এই দলে তিনি খেলবেন ১০ নম্বর শার্ট নিয়ে।
সোমবার দুপুরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে রাত ২টায় গোয়ায় পৌঁছেছেন সাবিনা। দীর্ঘ ভ্রমণের পর বিশ্রাম তেমন হয়নি। আজ (মঙ্গলবার) দলের হালকা অনুশীলন সেশন করেছেন উপমহাদেশের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।
বুধবার গোয়ায় কিকস্টার্ট এফসির খেলা আছে সেথু এফসির বিপক্ষে। কেবলই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। পুরোদমে অনুশীলনের সুযোগও হয়নি। তাই এ ম্যাচে প্রথম একাদশে নাও দেখা যেতে পারে সাবিনাকে।
আসলে কেবলইতো এখানে আসলাম। দীর্ঘভ্রমণ ছিল। এখানে এসে পৌঁছতে পৌঁছতে রাত ২টা বেজে গিয়েছিল। অনুশীলনও তো সেভাবে করতে পারিনি। আজ হালকা একটু সেশন করেছি। তাই হয়তো কোচ বদলি হিসেবে খেলাতে পারেন আমাকে। বিষয়টি অবশ্য পুরোটাই কোচের ওপর নির্ভর করছে’-রাতে ভারতের গোয়া থেকে বলছিলেন সাবিনা খাতুন।
ইন্ডিয়ান উইমেন্স লিগে একটি ক্লাব তিনজন বিদেশি নিবন্ধন করতে পারে। তবে খেলতে পারেন দুইজন। সাবিনার ক্লাবের অন্য দুই বিদেশি, নেপালের। দুইজনই মধ্যমাঠের খেলোয়াড়।
চলতি এই লিগে বাংলাদেশের দ্বিতীয় ফুটবলার হিসেবে খেলতে যাওয়ার কথা রাইট উইঙ্গার সানজিদা আক্তারের। তার চুক্তি হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে।
মঙ্গলবার সানজিদা ভারতের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। ভিসা পেলেই তিনি ভারত চলে যাবেন। সানজিদাদের ক্লাবের পরের ম্যাচ ১৮ জানুয়ারি কলকাতায় ওড়িশা এফসির বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল