ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুদিন ফিরেছে বাংলাদেশের ফুটবলে স্পন্সর হতে আগ্রহী একাধিক প্রতিষ্ঠান
কিট স্পন্সর পাবে বাংলাদেশ ফুটবল দল। জামাল-মোরসালিনের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্লাব তার শার্টে জায়গা পেতে আগ্রহী হয়েছে। যা শেষ হতে পারে মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের আগেই। এদিকে ফেসবুকে জার্সিবার্ডের নাম ঘোষণা করা হলেও তাদের নিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়নি বলে দাবি বাফুফের।
পারফরম্যান্সে জামাল-মোরসালিনরা মন জয় করে চলেছেন দর্শকদের। বাংলাদেশের ফুটবল আগ্রহ বাড়িয়ে চলেছে দেশের মানুষের মধ্যে। ২০২৩ সালের একেকটি ম্যাচ দেশের ফুটবলে সুদিন ফেরানোর বার্তা।
২০২১ সাল থেকে স্পন্সর নেই বাংলাদেশ দলের। এফবিটি, লোটো ছিলো কিট স্পন্সর হিসেবে। পৃষ্ঠপোষক নোকিয়া, সিটিসেল, গ্রামীণফোনের পর সবশেষ টিভিএসের লোগো জায়গা করে নিয়েছিল বাংলাদেশের জার্সিতে। আবারও সে অপেক্ষা।
একাধিক প্রতিষ্ঠান এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে। মার্চে ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচের আগেই হতে পারে চুক্তি। এদিকে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান জার্সিবার্ড নামের একটি ফেসবুক পেইজ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তির অনেকটাই চূড়ান্ত। দুই প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে ছবি এবং ভিডিওর মাধ্যমে দাবি করা হচ্ছে, শিগগিরিই আসবে সুখবর। কিন্তু ফুটবল ফেডারেশন বলছে তাদের সঙ্গে আনুষ্ঠানিকতাই শুরু হয়নি। উল্লেখ্য, জার্সিবার্ড ফিলিপাইনের কিট পার্টনার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল