ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজের প্রবল প্রতিদ্বন্দ্বীদের ভোটও পেয়েছিলেন মেসি
লিওনেল মেসির সাথে বার্সেলোনার সম্পর্ক ২০২১সালে শেষ হয়েছিল। মেসি চোখের জল নিয়ে তার রুট ক্লাব ছেড়েছিলেন। এরপর চলে যান ভালোবাসার শহর প্যারিসে। তিনি সেখানে প্যারিস সেন্ট জার্মেই-এর হয়ে দুই মৌসুম খেলেছেন। সেই সম্পর্কও তিক্তভাবে শেষ হয়েছিল। মেসি এখন থিতু হয়েছেন মিয়ামি ক্লাবে।
তবে মেসি যেখানেই থাকুন না কেন, আদতে তিনি পুরোদস্তুর বার্সেলোনার ঘরের ছেলে। এখনো তার কাছে রিয়াল মাদ্রিদ প্রবল প্রতিদ্বন্দ্বী। কিন্তু, ফিফা দ্য বেস্টে সেই রিয়াল মাদ্রিদের কাছ থেকেই ভোট পেয়েছেন মেসি। আবার জাতীয় দলের প্রতিপক্ষ ব্রাজিলের কোচও ছিলেন মেসিরই পাশে।
ক্রোয়েশিয়ার অধিনায়ক হিসেবে ফিফা দ্য বেস্টে ভোট দিয়েছিলেন লুকা মদ্রিচ। সেরা খেলোয়াড় বাছাইয়ে তিনি প্রথম ভোট দিয়েছেন মেসিকেই। ২০২২ বিশ্বকাপে এই মেসির কাছেই সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যান মেসি। তবু আর্জেন্টাইন অধিনায়ককে ভোট দিতে কার্পণ্য করেননি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার। তার ভোটের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন রদ্রি। তিনে মার্সেল ব্রোজোভিচ।
ইংল্যান্ডের হ্যারি কেন এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপেও প্রথম ভোট দিয়েছেন মেসিকে। এমবাপে নিজেও ছিলেন সেরা তিনে। তবে নিজেকে ভোট না দিয়ে তিনি শুরুতে রেখেছেন এলএমটেনকে। দুইয়ে রেখেছেন আর্লিং হালান্ডকে। আর তিনে রেখেছেন কেভিন ডি ব্রুইনাকে।
নেদারল্যান্ডস বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনার কাছে। সেই দলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকও প্রথম ভোট দিয়েছেন মেসিকে। আবার রিয়াল মাদ্রিদে থাকা উরুগুয়ে অধিনায়ক ফেডে ভালভার্দেও নিজের ভোট দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ককে।
আবার কোচদের মধ্যে ব্রাজিলের কোচ দিনিজের সমর্থন দিয়েছেন মেসিকে। উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসার ভোটও পেয়েছেন মেসি। সব হিসেব মিলিয়ে জুরি বোর্ডের গণনায় দুজনেই পেয়েছেন সমান ৪৮ পয়েন্ট। তবু শেষ পর্যন্ত সবচেয়ে বেশিবার ১ম স্থান দখল করায় ফিফা দ্য বেস্ট পুরস্কার পেয়েছেন মেসিই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল