ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনুষ্ঠানে না গিয়ে সেরা হলেন মেসি, ব্যস্ত ছিলেন যে কাজে
ফুটবলে আরও একবার নিজের অমরত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক আরও একবার পেয়েছেন শ্রেষ্ঠত্বের মুকুট। টানা দ্বিতীয় এবং রেকর্ড তৃতীয়বার ফিফা দ্য বেস্ট পুরস্কার পেয়েছেন তিনি।
অথচ নিজের এমন অর্জনের রাতে মেসি উপস্থিত থাকতে পারেননি। সঞ্চালকের ভূমিকায় থাকা ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি মেসির হয়ে পুরস্কারটি নেন। কিন্তু কেন ফিফা দ্য বেস্টের এই অনুষ্ঠানে মেসি থাকতে পারেননি?
আর্জেন্টিনার সংবাদমাধ্যমে টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদেনে জানিয়েছে, মেসির ইন্টার মায়ামির হয়ে কোনো অনুশীলন মিস করতে চাননি। লন্ডনে গেলে মায়ামির হয়ে চারটি অনুশীলন সেশন মিস করতেন মেসি। প্রাক-মৌসুমে মায়ামির হয়ে মাঠে নামার আগে মেসি যেটা করতে চাননি।
গত মৌসুমের শেষ অংশে চোটের সঙ্গে লড়তে হয়েছে মেসিকে। মায়ামি ও আর্জেন্টিনার হয়ে কয়েকটি ম্যাচও খেলতে পারেননি তিনি। তাই এবার নিজেকে প্রস্তুত করতে অনুশীলনে কোনো কমতি রাখতে চাইছেন না বিশ্বকাপজয়ী এই তারকা।
আরও একটি কারণ হলো, মেসি অনুষ্ঠানে গেলে মিস করতেন আগামী শুক্রবারের মায়ামির প্রাক-মৌসুমের প্রথম ম্যাচ। যে ম্যাচে এল সালভাদরের বিপক্ষে খেলবে মেসির দল। আর এই ম্যাচেই মায়ামির নতুন তারকা লুইস সুয়ারজেকে পরিচয় করিয়ে দেয়া হবে। মেসি এসব কিছুই মিস করতে চাননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল