ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাঝ আকাশে বড় বিপদের মুখে গাম্বিয়ান জাতীয় ফুটবল দল
গাম্বিয়া জাতীয় ফুটবল দল তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে জাতীয় পতাকা হাতে নিয়ে আফ্রিকা কাপ অফ নেশনসের উদ্দেশ্যে যাত্রা করেছে। তাদের গন্তব্য ছিল আইভরি কোস্ট। এখানেই হবে আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। এর মধ্যেই অবশ্য মারাত্মক বিপত্তি ঘটে। এ কারণে বিমানের ভেতরে মানুষের প্রাণহানির আশঙ্কা ছিল।
বিমান উড্ডয়নের পরপরই কিঞ্চিৎ গোলযোগের মুখে পড়তে হয় তাদের। এরপরেই ধরা পড়ে বিমানে অক্সিজেন সংকটের বিষয়টি। তবে ততক্ষণে বিমান ছিল মাঝআকাশে। সিদ্ধান্ত নিতে নিতেই পার হয়ে যায় নয় মিনিট। অবস্থা বেগতিক দেখে বানজুল বিমানবন্দরে ফেরার সিদ্ধান্ত নেন পাইলট।
যদিও ততক্ষণে যাত্রী হিসেবে থাকা গাম্বিয়ান ফুটবলারদের অবস্থা সঙ্গীন হতে শুরু করেছে। বানজুল বিমানবন্দরে যখন বিমান ফিরে আসে ততক্ষণে এই অক্সিজেন সংকটেই কেটে গিয়েছে তাদের আধঘণ্টা। দলের কোচ টম সেইন্টফিটসহ বেশিরভাগই অজ্ঞান হয়ে পড়েন।
বেলজিয়ান এই কোচ নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমরা সকলেই মারা যেতে পারতাম। সবাই খুব দ্রুত ঘুমিয়ে (অজ্ঞান) হয়ে যাই। আমি সহ। সত্যি বলছি, আমি খুব অল্পসময়ের জন্য স্বপ্নে দেখলাম, আমি মারা গিয়েছি।’
তবে বৃহস্পতিবারের মধ্যেই গাম্বিয়া দলকে উড়াল দিতে হবে আইভরি কোস্টের দিকে। এছাড়া তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচ মিস করতে পারে। যা হয়ত টুর্নামেন্ট শুরুর আগেই তাদের বিপদে ফেলে যাবে। যদিও এখন পর্যন্ত দলের অনেকেরই জ্ঞান ফিরে আসেনি।
এমনকি দলের অনেকে মানসিক অবসাদ এবং ভয়ের মধ্যে আছেন বলে জানিয়েছে গাম্বিয়ান গণমাধ্যম। শেষ পর্যন্ত গাম্বিয়া কবে আইভরি কোস্টে যাবে, সেটাই এখন পর্যন্ত অনিশ্চিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল