ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চীনে চলছে রোনালদোর জুয়ার, মুহূর্তেই শেষ সব টিকিট
চীনা ভক্তরা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাড়িতে সরাসরি খেলা দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি। আয়োজকরা জানিয়েছেন, অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।
রোনালদোর বর্তমান ক্লাব সৌদি আরবের আল নাসর চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে সাংহাই সিনহুয়া ও ঝেইজাং এফসির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ২৪ ও ২৮ জানুয়ারি প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
ফুটবল পাগল হিসেবে এমনিতেই বেশ পরিচিতি আছে চীনের। তার ওপর রোনালদোর চীন সফরের ঘোষণার পর থেকেই টিকেট ক্রয়ের জন্য মুখিয়ে ছিল তার চীনা ভক্তরা। বুধবার অনলাইনে স্থানীয় সময় সকাল ১১.০০টায় টিকেট ছাড়ার সাথে সাথে সবকটি প্ল্যাটফর্মেই সন্ধ্যার সময় টিকেট নেই বলে জানিয়ে দেওয়া হয়।
এর মধ্যে বেশ কিছু গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে সাধারণ আসন ছাড়াও সবচেয়ে বেশী দামি ক্যাটাগরির দুই ধরনের টিকেট কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকেট না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে, যদিও কিছু সৌভাগ্যবান সমর্থক উচ্ছাসও প্রকাশ করেছেন।
একজন সমর্থক লিখেছেন, ‘২৪ জানুয়ারি আমি বিশ্বের সবচেয়ে সুখী মেয়ে হিসেবে নিজেকে দেখবো। রোনাল্ডোর কথা মনে করলে একটি বিষয় সবার আগে সামনে চলে আসে, তার থেকে ভাল খেলোয়াড় এখনো কোথাও নেই। আজ তার ম্যাচের টিকেট বিক্রি শুরু হয়েছে, তার মধ্যে আমি একটি পেয়েছি।’
গত বছর বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে রোনাল্ডোর চির প্রতিদ্বন্দ্বি লিওনেল মেসি অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের প্রীতি ম্যাচটিতে মাত্র ৭৯ সেকেন্ডে গোল করেছিলেন। ঐ ম্যাচটি দেখতেও পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল