ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির ১০ নং জার্সি তুলে রাখতে ফিফার আইনি বাঁধা
লিওনেল মেসি চলে গেলে তার ১০ নম্বর শার্টটিও উধাও হয়ে যায়।অবসরের পর মেসির কৃতিত্ব ও অর্জনকে সম্মান জানাতে একই ধরনের উদ্যোগ নিতে চায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে ফিফার আইনের মধ্যে কতটা সম্ভব তা অনিশ্চিত। তার আগেও ম্যারাডোনার দশ নম্বরে নেমে যাওয়ার সিদ্ধান্তের কোনো প্রভাব পড়েনি।
দশ নম্বরের আকাশী-নীল জার্সি। আর্জেন্টিনার আবেগের, আর্জেন্টিনার গর্বের। যুগের বিবর্তনে ম্যারাডোনা-রিকুয়েলমে হয়ে যে জার্সিটা এখন লিওনেল মেসির। যার হাত ধরে ঘুঁচেছে ২৮ বছরের কোপা আমেরিকা ও ৩২ বছরের বিশ্বকাপ আক্ষেপ। খবর দ্য স্টেটমেন্ট
এলএমটেনের সম্মানে তার অবসরের পর আইকনিক সেই জার্সিটি আজীবনের জন্য তুলে রাখতে চায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া বলেন, মেসির অবসরের পর জাতীয় দলে তার দশ নম্বর জার্সি আমরা অন্য কাউকে পরতে দিব না। তার সম্মানে নাম্বার টেন জার্সিটাও অবসরে যাবে। মেসির জন্য অন্তত এতুটুকু আমরা করতেই পারি।
কিন্তু আলবিসেলেস্তে চাইলেও সহজ নয় দলের দশ নম্বর জার্সিকে অবসরে পাঠানো। ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দলে স্কোয়াডের ফুটবলারদের জার্সি নম্বর এক থেকে ২৩ পর্যন্ত নির্ধারিত। যে কারণে ম্যারাডোনার সম্মানে তার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েও কার্যকর করতে পারেননি তৎকালীন ফেডারেশন প্রেসিডেন্ট হুলিও গ্রন্দোনা।
এ বছরই আর্জেন্টিনার হয়ে শেষ হতে পারে মেসি ও তার দশ নম্বর জার্সির অধ্যায়। বিদায়ের আগে অর্জনের পাল্লা আরও ভারি করার সুযোগ তার সামনে। দেশের হয়ে মার্কিন মুল্লুকে কোপা আমেরিকা ও প্যারিসে আরও এক অলিম্পিক স্বর্ণ জয়ের হাতছানি এলএমটেনের।
বছরজুড়ে ক্লাব ইন্টার মায়ামির হয়ে সর্বোচ্চ ৬ শিরোপা জিততে পারেন লিও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল