ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে ক্লাবে জায়গা হচ্ছে আর্জেন্টিনার নতুন মেসির
ক্লাউডিও ইচভেরির লড়াই শেষ পর্যন্ত শেষ হয়েছে। চলতি মৌসুমের শুরু থেকেই আর্জেন্টিনার এই উঠতি তারকা কে পাবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। তাকে নিয়ে আগ্রহী পক্ষের কমতি ছিল না। বেশ কয়েকটি ক্লাব তারকাকে নামতে আগ্রহী ছিল, যাকে ইউরোপীয় মিডিয়া নতুন মেসি বলে অভিহিত করেছে।
এচেভেরি নিজে অবশ্য বার্সেলোনার ভক্ত ছিলেন। তবে বার্সার আর্থিক অবস্থা আর তাদের প্রস্তাবের ধরণ পছন্দ হয়নি এচেভেরির ক্লাব রিভারপ্লেটের। তাই মুখ ফিরিয়ে নিয়েছিল রিভারপ্লেট কর্তৃপক্ষ। এরপরেই তাকে পাওয়ার রেসে চলে আসে ইংলিশ জায়ান্ট ম্যানসিটি। সেখানেই অবশেষে যাচ্ছেন এই তরুণ ফুটবলার।
আর্জেন্টাইন ফুটবলের বিখ্যাত সূত্র সাংবাদিক গ্যাস্টন এদুল নিশ্চিত করেছেন এচেভেরির দলবদলের খবর। যা সত্যি হলে ২৫ মিলিয়ন রিলিজ ক্লজের পুরোটাই শোধ করবে সিটিজেন্সরা। তবে এখনই ইংল্যান্ডে আসছেন না এচেভেরি। আরও একবছর নিজের দেশেই থাকবেন তিনি।
সাংবাদিক সিজার লুইস মারলোর দেওয়া তথ্য অনুযায়ী, এরইমাঝে দুই পক্ষের মাঝে চুক্তির কাগজপত্র আদানপ্রদান শেষ হয়েছে। দীর্ঘমেয়াদেই চুক্তি সম্পন্ন করেছে দুই পক্ষ। যা হতে পারে ৫ কিংবা ৬ বছরের জন্য।
ক্লদিও এচেভেরি গত কয়েক মাস ধরেই ছিলেন ট্রান্সফার মার্কেটের হটকেক। ‘এল দিয়াবলিতো’ বা ক্ষুদে শয়তান নামে পরিচিত ছোটখাটো গড়নের এই খেলোয়াড় ১৭ বছর বয়সেই ট্রান্সফার মার্কেটে নজর কেড়ে নিয়েছেন। খেলার ধরণে লিওনেল মেসির সঙ্গে অনেকটা মিল থাকায়, এরইমাঝে তাকে ডাকা হচ্ছে নতুন মেসি হিসেবে।
গত এপ্রিলে অনূর্ধ্ব–১৭ কোপা আমেরিকা দিয়ে আলোচনায় আসেন এচেভেরি। ওই টুর্নামেন্টে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তিনি। নিজে করেন ৫ গোল, সতীর্থদের দিয়ে করান ৩টি। এরপর সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও এচেভেরি করেছেন ৫ গোল। ব্রাজিলের বিপক্ষে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে করেছেন হ্যাটট্রিকও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল