ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৪ কোপা আমেরিকা জয়ের জন্য যে পরিকল্পনা করলেন মেসি
২০২৪ মেসির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হবে। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলের প্রতি দেশবাসীর প্রত্যাশা আকাশ ছুঁয়েছে। এবার তার লক্ষ্য কোপা শিরোপা জেতা।
পরিবারের সঙ্গে রোজারিওতে বড়দিনের ছুটি কাটাচ্ছেন তিনি। কিন্তু এর মধ্যেই আগামী বছরের কোপা আমেরিকা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন লিওনেল মেসি। তিনি বলেন, নতুন ক্লাব ইন্টার মিয়ামির সাথে আর্জেন্টিনাকে আরেকটি সাফল্যের সাথে যুক্ত করতে চান তিনি।
আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘‘২০২৪ সালটা আমার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্টিনা দলকে নিয়ে দেশের মানুষের প্রত্যাশার মাত্রা আকাশ ছুঁয়েছে। আমাদের এ বার লক্ষ্য থাকবে কোপা খেতাব জয়।’’ যোগ করেছেন, ‘‘অধিকাংশ ফুটবলার এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন ক্লাবে টানা খেলে চলেছে। কিন্তু তার মধ্যেই নিজেদের দেশের হয়ে লড়াই করার জন্যও তৈরি থাকতে হবে। এই বিষয় নিয়ে কোচ লিয়োনেল স্কালোনির সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। আমাদের আত্মতুষ্ট হওয়ার কোনও সুযোগ নেই।’’
আগামী বছর কোপা হবে আমেরিকায়, যেখানে এই মুহূর্তে মেসি খেলছেন। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘আমেরিকায় ফুটবল ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ইন্টার মায়ামিতে খেলার সুবাদে সেটা আমি প্রতিনিয়ত অনুভব করি। তা ছাড়াও বিশ্বকাপ জেতার ফলে আর্জেন্টিনা দলের দিকে সকলের নজর একটু বেশি থাকবে। আমি চাই, একশো শতাংশ সুস্থ হয়ে ফুটবলাররা সেখানে খেলতে নামুক। তা হলেই লক্ষ্য স্পর্শ করা সম্ভব।’’
ইন্টার মায়ামিকে নিয়ে মেসির প্রতিক্রিয়া, ‘‘খুব কম সময়ের মধ্যে এই ক্লাবটাকে আমি ভালবেসে ফেলেছি। দলের ফুটবলাররা খুব দায়বদ্ধ এবং ভাল কিছু করার জন্য মরিয়া। নতুন বছরে মায়ামির সমর্থকদের ট্রফি উপহার দিতে আমরা তৈরি থাকব।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল