ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৪ সালে আর্জেন্টিনার হয়ে যেসব ট্রাফি জিততে চান মেসি
লিওনেল মেসি কাতারে ২০২২ বিশ্বকাপ জয়ের সুখী স্মৃতি নিয়ে ২০২৩ শুরু করেছিলেন। এ বছরও মাঠে তার পারফরম্যান্স দুর্দান্ত। যদিও তিনি আর্জেন্টিনার জার্সি দিয়ে কোনো শিরোপা জিততে পারেননি, নতুন মৌসুমে তিনি পিএসজি এর সাথে ক্লাব পর্যায়ে দুটি এবং ইন্টার মিয়ামির সাথে একটি জিতেছেন। বিশ্বকাপজয়ী মেসির সামনে ২০২৪ সালেও বেশ কয়েকটি শিরোপা জেতার সুযোগ রয়েছে।
২০২৪ সালে ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও ট্রফি জেতার সুযোগ রয়েছে মেসির সামনে। জাতীয় দলের হয়ে দুটি এবং ক্লাবের হয়ে মেসি জিততে পারেন অন্তত চারটি ট্রফি।
২০২৪ সালে প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছাড়াও কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে মাঠে নামবে আর্জেন্টিনা। এছাড়া অলিম্পিকে সোনা জেতারও সুযোগ রয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। অর্থাৎ, ২০২৪ সালে আর্জেন্টিনার জার্সিতে কোপা ও অলিম্পিকের সোনা জয়ের সুযোগ রয়েছে মেসির সামনে।
২০২৪ সালে মেসি মেজর লিগ সকারের (এমএলএস) পুরোটাই খেলার সুযোগ পাবেন। জাতীয় দলের দুই শিরোপার পাশাপাশি তৃতীয় শিরোপা হিসেবে মেসি জিততে পারেন ইন্টার-আমেরিকান কাপ। গত মৌসুমে লিগস কাপ জেতার কারণেই মূলত এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি।
মেসির সামনে সুযোগ রয়েছে কনকাকাফ চ্যাম্পিয়স লিগ জেতারও। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে ইন্টার মায়ামি বছরের শেষ দিকে গিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলার সুযোগ পাবে। মেসির সামনে সুযোগ রয়েছে ইউএস ওপেন কাপের শিরোপা জেতারও। শেষবার ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিলেন মেসিরা। এবার নিশ্চয়ই শিরোপা জিততে মুখিয়ে থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক। এছাড়া লিগস কাপের শিরোপাও ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের সামনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল