ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিডিয়ার উপর চটলেন নেইমার খেলবেন ২০২৪ কোপা আমেরিকা
সম্প্রতি, ব্রাজিলিয়ান ইউটিউবার এবং কৌতুক অভিনেতা হান্ডারসন নুনেসের সাথে জেসিকা ক্যানেডোর কথিত রোম্যান্স নামে এক ছাত্রের একটি জাল স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ব্রাজিলের বেশ কয়েকটি মিডিয়া খবরটি সত্য বলে ধরে নিয়ে প্রচার শুরু করে।
যদিও সম্পর্কের বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে এসেছেন নুনেস ও কানেদো। তাঁরা একে–অপরকে চেনেন না, এমনকি কখনো দেখা হয়নি বলেও দাবি করেন। এরপরও ব্রাজিলের বিনোদন সাংবাদিক রাফায়েল সুসা অলিভেইরা বিষয়টি নিয়ে তাঁর ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্ট ‘চোকেই’তে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।
নিজেকে নিয়ে ভিত্তিহীন সংবাদ ও অনুষ্ঠান হয়তো সহজভাবে নিতে পারেননি জেসিকা কানেদো। ২২ বছর বয়সী এ তরুণী গতকাল আত্মহত্যা করেন। দেশটির সিভিল পুলিশও (তদন্তকারী রাজ্য পুলিশ) কানেদোর মৃত্যুকে সম্ভাব্য আত্মহত্যার মামলা হিসেবে নথিভুক্ত করেছে।
এই মৃত্যুর ঘটনা নেট-দুনিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে, যা সমাজে মেয়েটির ব্যাপারে নেতিবাচক প্রভাব ফেলেছে। ইউটিউবার নুনেস ও ছাত্রী কানেদোর কথিত প্রেমের সম্পর্ক নিয়ে মুখরোচক সংবাদ ও কানেদোর মৃত্যুর খবর নেইমারের কানেও এসেছে। এ নিয়ে নিজ দেশের সংবাদমাধ্যমের ওপর বেজায় চটেছেন নেইমার।
চোটের সঙ্গে লড়াই করে চলা আল হিলাল স্ট্রাইকার আজ ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ ঝেড়েছেন। তিনি লিখেছেন, ‘বিদ্বেষীদের উদ্দেশে বলছি। তোমরা যারা ঘৃণা ছড়াও, যারা নিজেদের সবজান্তা ও সত্যের অধিকারী মনে করো, যারা সাধু সেজে থাকো, যেন কখনো ভুল করো না; তাদের অভিনন্দন। তোমরা আরেকজনকে শিকার করেছ।’
ব্রাজিলের সব ধরনের সংবাদমাধ্যমের উদ্দেশে নেইমার আরও লিখেছেন, ‘তারা যা প্রকাশ করে, সেটার প্রতি খুব সাবধানতা অবলম্বন করা উচিত। আমি সত্যিই সেসব মানুষকে ঘৃণা করি, যারা নিজের পরিচয়ের আড়ালে অন্য কারও সম্পর্কে বাজে কথা বলে। (সত্যতা যাচাই না করেই) সবার আগে সংবাদ ছড়িয়ে দেওয়ার প্রতিযোগিতা কারও জীবন শেষ করে দিতে পারে। সবাই মানসিকভাবে শক্ত নয়।’
গত ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। গত ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজেন্তের একটি হাসপাতালে তাঁর হাঁটুর অস্ত্রোপচার করানো হয়।
এরপর থেকে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। পুরোপুরি সেরে উঠে মাঠে ফিরতে আরও অন্তত আট মাস লাগবে। তাই আগামী বছর কোপা আমেরিকায় খেলতে পারবেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল