ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
খেলা না করে যেভাবে ১০ মিলিয়ন ডলার আয় করলো রিয়াল-বার্সা
ইউরোপিয়ান সুপার লিগ (ESL) ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ ইউরোপের বড় বড় ক্লাবগুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী ছিল৷ তবে ফিফা-উয়েফা অযোগ্যতার কারণে সবাই প্রত্যাহার করে নিলেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা রয়ে গেছে। ইউরোপের সর্বোচ্চ আদালত ফিফা এবং উয়েফার নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করার পর দুটি স্প্যানিশ ক্লাব বিশাল আনুগত্য বোনাস পাবে।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফিফা-উয়েফা ইএসএল চালু হতে বাধা দিতে পারবে না বলে রায় দিয়েছে ইউরোপের সর্বোচ্চ আদালত ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। তাই লিগটি আয়োজনে আর কোনো বাধা থাকছে না সুপার লিগ কর্তৃপক্ষের। তবে সুপার লিগ কবে নাগাদ আলোর মুখ দেখবে সেটি এখনও জানা যায়নি।
ঐতিহাসিক রায়ের পর আয়োজক কর্তৃকপক্ষ ৬৪ দলের তিন স্তরের ফরম্যাটও ঘোষণা করেছে। আর প্রতিযোগিতাটি মাঠে গড়ালেই রিয়াল ও বার্সার কোষাগারে চলে যাবে ১০০ কোটি ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকা করে। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্টিভো।
তবে এমন সিদ্ধান্তে কপাল পুড়তে পারে অন্য ক্লাবগুলোর। স্প্যানিশ সংবাদমাধ্যম দারিও স্পোর্ত ও পালকো২৩ জানিয়েছে, সুপার লিগের প্রতিষ্ঠাতা ক্লাবগুলো একটি চুক্তি স্বাক্ষর করেছিল। সেখানে স্পষ্ট উল্লেখ ছিল, কোনো কারণে ক্লাবগুলো খেলতে না চাইলে বা প্রকল্প ছেড়ে চলে গেলে ৩০ কোটি ইউরো করে (৩ হাজার ৬৩০ কোটি টাকা) জরিমানা দিতে বাধ্য থাকবে। আর এই জরিমানা থেকে প্রাপ্ত অর্থই রিয়াল-বার্সাকে ক্ষতিপূরণ হিসেবে দিবে ইউরোপিয়ান সুপার লিগ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২১ সালে ইউরোপের ১২ ক্লাব নিয়ে প্রথম সুপার লিগ আয়োজনের চেষ্টা করে প্রোমোটার সংস্থা এ২২ স্পোর্টস। যদিও ফিফা-উয়েফার বাধার মুখে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেয় ইংলিশ ক্লাব ম্যানইউ, ম্যানসিটি, লিভারপুল, টটেনহাম, আর্সেনাল ও চেলসি, ইতালিয়ান জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলান এবং স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল