ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ম্যানসিটি-ফ্লুমিনেন্স (ভিডিও)
আজ ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলা হচ্ছে।ইউরোপের সেরা ম্যানচেস্টার সিটি এবং কোপা লিবার্তাদোরেসের জয়ী ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হচ্ছে। দুই দলই তাদের প্রথম শিরোপা জয়ের কাছাকাছি। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফ এ কাপ, উয়েফা সুপার কাপের পর ক্লাব বিশ্বকাপ। এক বছরে পাঁচ শিরোপা জয়ের সুযোগ ম্যানচেস্টার সিটির। যে কীর্তি আছে শুধু বার্সেলোনার। সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসির পর চতুর্থ ইংলিশ ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপ জয়ের হাতছানি।
ব্যক্তিগত অর্জনের মুকুটেও নতুন পালক যোগ করার অপেক্ষায় সিটিজেন বস পেপ গার্দিওলা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যান সিটি প্রথম ম্যাচ হিসেবে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে ক্লাব বিশ্বকাপ জয়ের হাতছানি মাস্টার ট্যাকটিশিয়ানের। তবে কাজটা সহজ জয় জানেন গার্দিওলা।
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, বিংশ শতাব্দিতে অদম্য ব্রাজিল যেভাবে খেলত ফ্লুমিনেন্সের খেলার ধরণ অনেকটা সেরকম। এরকম প্রতিপক্ষের বিপক্ষে আমরা কখনোই খেলিনি। তাই শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আমাদের। এক বছরে পঞ্চম শিরোপা জয়ের খুব কাছাকাছি আমরা। একটা লম্বা পথ পাড়ি দিতে হয়েছে এমন অবস্থায় আসতে।
শেষ ছয় লিগ ম্যাচে মাত্র ১ জয়ে ভালো নেই সেমিফাইনালে এশিয়া সেরা উরাওয়া রেড ডায়মন্ডসকে উড়িয়ে শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা করে নেয়া ম্যানসিটি। পায়ের ইনজুরিতে এ ম্যাচেও খেলা হচ্ছে না আর্লিং হালান্ডের। আগে থেকেই নেই কেভিন ডি ব্রুইনা, জেরেমি ডোকুরা। তারপরও ফ্লুমিনেন্সের বিপক্ষে ফেভারিট সিটিজেনরা। ইউরোপের কোনো ক্লাব হারে না শেষ ২১ ক্লাব বিশ্বকাপ ম্যাচ ধরে।
কিন্তু এসব পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে নারাজ ফ্লুমিনেন্স। সাবেক রিয়াল তারকা মার্সেলোর হাতে যে দলটার আর্মব্যান্ড। ব্রাজিলের অন্তবর্তী কোচ ফার্নান্দো দিনিজের অধীনে দূরন্ত ফ্লুমিনেন্স সেমিতে ২-০ গোলে হারিয়েছে আফ্রিকা সেরা আল আহলিকে। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের পারফরম্যান্সে চোখ ক্লাবটির।
ফ্লুমিনেন্স কোচ ফার্নান্দো দিনিজ বলেন, এই পর্যায়ে এসে ফুটবলারদের আত্মবিশ্বাসটা খুব জরুরি। আমি বিশ্বাস করি তারা সেটা মনে রাখবে। আমরা জানি বিশ্বের সেরা ক্লাবের বিপক্ষে খেলতে নামব। তবে সেটা আমাদের শিরোপা জয়ের স্বপ্নে বাধা হতে পারবে না। জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না।
প্রস্তুত ফাইনালের ভেন্যু জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম। ২০৩৪ বিশ্বকাপ প্রস্তুতির লক্ষ্যে বড় ম্যাচ আয়োজনের প্রথম ধাপে সৌদি আরব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল