ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবাক ফুটবল বিশ্ব, এক ম্যাচেই ৭ লাল কার্ড ২২ ফাউল
৫ লাল কার্ড ও ৮ হলুদ কার্ডের এক ভূতুড়ে ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব। এ ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে পুরোটা সময় আলোচনায় ছিলেন রেফারি। বুধবার (২০ ডিসেম্বর) এ ঘটনাটি ঘটে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)। বুধবার (২০ ডিসেম্বর) মুম্বাই ফুটবল অ্যারেনায় ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ম্যাচ ছিল মুম্বাই সিটি এফসি ও মোহনবাগানের মধ্যে। যেখানে মোহনবাগানকে ২-১ ব্যবধানে হারিয়ে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে মুম্বাই সিটি। এতে করে এবারের আইএসএলে প্রথম হার দেখতে হয়েছে জুয়ান ফেরান্দোর দলকে। পুরো ম্যাচে দু’দলের ফাউল কাউন্ট করা হয় ২২টি।
যার ১৩টিই করেছে মোহনবাগান। ম্যাচের ১৩ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় মুম্বাই সিটি এফসি। মোহনবাগানের মনবীর সিংহকে ফাউল করায় লাল কার্ড দেখেন আকাশ মিশ্র। ১৯ মিনিটের সময় ম্যাচে এগিয়ে যায় মোহনবাগান। দলের হয়ে গোল করেন জেসন কামিনস। বিরতির আগে ম্যাচে সমতা ফেরায় মুম্বাই সিটি। ম্যাচের ৪৪তম মিনিটে গ্রেগ স্টুয়ার্ট গোল করেন। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় মুম্বাই-মোহনবাগান।
বিরতি থেকে ফিরে ৪ মিনিটের ব্যবধানে ৯ জনের দলে পরিণত হয় মোহনবাগান। ৫৪ মিনিটে প্রথম লাল কার্ড দেখেন আশিস রাই আর ৫৭তম মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখেন লিস্টন কোলাকো। ম্যাচের ৭৩ মিনিটের সময় ম্যাচে এগিয়ে যায় মুম্বাই সিটি। দলের হয়ে গোল করেন বিপিন সিং। ম্যাচের ৮৮ মিনিটের সময় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন গ্রেগ স্টুয়ার্ট। নির্ধারিত সময় পর যোগ করা সময়ে রেফারি একসঙ্গে তিনটি লাল কার্ড দেখান। এর মধ্যে মোহনবাগানের একজন ও মুম্বাই সিটির দু’জন লাল কার্ড দেখেন
। মুম্বাই সিটির বিক্রম প্রতাপ সিং ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখেন। মোহনবাগানের হেক্টর ইস্টে ও মুম্বাই সিটির রাহুল ভিকি সরাসরি লাল কার্ড দেখেন। এমন হারে ৮ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকল মোহনবাগান। আর ৯ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার অবস্থান মুম্বাই সিটির। ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে গোয়া। দুই ম্যাচ বেশি খেলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে কেরালা ব্লাস্টার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল