ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ ড্র অনুষ্ঠিত, বার্সা, পিএসজির প্রতিপক্ষ যারা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র হয়েছে। ২০২৩-২৪ মৌসুমের জন্য চূড়ান্ত ষোল প্রতিপক্ষের নাম সোমবার (১৮ ডিসেম্বর) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্র দ্বারা নির্ধারিত হয়েছিল। সবার আগে পোর্তো-আর্সেনালের লড়াই নিশ্চিত। এরপর একে একে বাকি ১৪ দলের মধ্যে প্রতিপক্ষ নির্ধারণ করা হয়।
ওই ড্র’তে ম্যানচেস্টার সিটি, পিএসজি সহজ প্রতিপক্ষ পেয়েছে। ওই তুলনায় অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনার প্রতিপক্ষ কিছুটা কঠিন। টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখের সামনেও খুব বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে না।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল মুখোমুখি হবে পর্তুগালের ক্লাব পোর্তর। ইতালির ক্লাব নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কায় পড়ে যাওয়া পিএসজি দুইয়ে থেকে শেষ ষোলোয় পা রাখে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে লা লিগার রিয়াল সোসিয়েদাদকে পেয়েছে তারা।
এদিকে গত আসরের রানার্স আপ ইন্টার মিলানের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। তারা মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের। যদিও লা লিগার ক্লাব অ্যাথলেটিকো গত কয়েক বছর চ্যাম্পিয়ন্স লিগে তেমন ভালো ফুটবল খেলছে না। জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড খেলবে নেদারল্যান্ডসের পিএসভি’র বিপক্ষে।
জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ শেষ ষোলোর লড়াইয়ে ছোট দলই পেয়েছে বলতে হবে। তারা মুখোমুখি হবে ইতালির ক্লাব ল্যাজিও’র। অন্যদিকে গেল আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনের মুখোমুখি হবে। আর চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সমৃদ্ধ দল রিয়াল মাদ্রিদ খেলবে আরবি লাইপজিগের বিপক্ষে।
উল্লেখ্য, দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ হবে ফেব্রুয়ারির ১৩, ১৪, ২০ ও ২১ তারিখে এবং মার্চের ৫, ৬, ১২, ১৩ তারিখে দ্বিতীয় লেগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল