ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন মেসিকে নিয়ে টানাটানি করছে এই সব বাঘা ক্লাব
সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নজর কেড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক ক্লদিও এচভেরি। এই তরুণ রিভারপ্লেট ফুটবলার ইতিমধ্যেই ইউরোপের বিখ্যাত সব ক্লাবের নজরে ছিলেন। তার খেলার ধরন আর্জেন্টিনার কিংবদন্তি হয়ে ওঠা লিওনেল মেসির মতো। অনেকেই লিওনেল মেসিকে তার অবস্থান, উচ্চতা এবং খেলার ধরনে খুঁজে পান।
এবার এই ক্লদিও এচভেরির ওপর নজর রাখছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। লিও মেসি নিজে বড় হয়েছেন বার্সেলোনায়। নতুন মেসি হিসেবে পরিচিত, এচভেরি নিজেও বার্সেলোনার ভক্ত। রিভারপ্লেটের হয়ে খেলা এই তারকাকে মনে রেখেছেন দলের বর্তমান কোচ জাভি হার্নান্দেজও।
বিশ্বকাপের আগে এচেভেরি এক সাক্ষাতকারে বলেছিলেন, 'রিভার প্লেটের মতো আমি বার্সেলোনাতে খেলতে চাই। আমি মেসির একজন ভক্ত। আমি তাকে সেখানে খেলতে দেখেছি। সেই ছোটবেলা থেকে আমি ক্লাবটির খেলা দেখে আসছি।
গত শুক্রবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তরুণ তারকাকে নিয়ে মন্তব্য করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ নিজেও। জাভি স্পষ্ট ভাষাতেই জানালেন, এচেভেরির দিকে নজর আছে তারও, ‘এচেভেরি আমাদের নজরে রয়েছে। সে মেধাবী একজন খেলোয়াড়। ব্রাজিলের বিপক্ষে সে হ্যাটট্রিক করেছে। যাইহোক এ বিষয়টি আমাদের স্কাউটিং বিভাগ দেখাশোনা করছে।’
অবশ্য এচেভেরিকে দলে টানতে বেশ কাঠখড় পোড়াতে হবে বার্সাকে। চেলসি, ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট জার্মেইন এখন থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছে নতুন মেসির জন্য। এচেভেরির অবশ্য পছন্দের ক্লাব বার্সেলোনা। তবে স্প্যানিশ ক্লাবটি বর্তমানে আর্থিক সমস্যায় জর্জরিত। রিলিজ ক্লজ টপকে সহসাই এচেভেরিকে দলে নেবে, এমন সম্ভাবনাও বেশ কঠিন।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেন এচেভেরি। আসরে তিনি গোল করেছেন পাঁচটি। টুর্নামেন্টে আর্জেন্টিনা সেমিফাইনাল থেকে বিদায় নিলেও ক্লদিও এচেভেরি, অগাস্টিন রবার্তোরা আলো কেড়েছেন প্রতি ম্যাচেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল