ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চূড়ান্ত হলো কোপা আমেরিকা ভেন্যু, ড্র অনুষ্ঠিত হবে যেদিন
কোপা আমেরিকার ৪৮ তম আসরটি আগামী বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ টি রাজ্যের ১৪ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে অংশ নেবে দক্ষিণ আমেরিকার ১০ টি দেশ এবং উত্তর আমেরিকার ৬ টি দেশ। ২০১৬ সালের পর কোপা আমেরিকায় ফিরেছে ১৬ টি দল। সোমবার (৪ ডিসেম্বর) আয়োজকরা এ তথ্য জানান।
তবে, সূচি প্রকাশ করা সত্ত্বেও ১৬ টি দল কার মুখোমুখি হবে তা এখনও সিদ্ধান্ত নেয়নি কনমেবল। কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। প্রতিপক্ষ হিসেবে কোন দলে কে থাকবেন তা ঠিক করা হবে।
কনমেবল জানিয়েছে কোপা আমেরিকার উদ্ভোধনী ম্যাচটি হবে আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে। আর ১৪ জুলাই ফাইনাল হবে মেসির ফ্লোরিডার মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে।
কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ হবে, টেক্সাসের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম ও এনআরজি স্টেডিয়াম হিউস্টন, আরিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম ও নেভাদার লাসভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে।
দুটি সেমিফাইনালের জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ও নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। অন্য যে সকল ভেন্যুগুলোতে ম্যাচ অনুষ্ঠিত হবে সেগুলো হলো- অস্টিনের কিউ২ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, সান্তা ক্লারার লেভিস স্টেডিয়াম, অরল্যান্ডোর এক্সপোলোরিয়া, ফ্লোরিডা ও ক্যানসাস সিটির চিলড্রেনস মারসি পার্ক।
প্রকাশিত সূচিতে দেখা যায় টুর্নামেন্টের গ্রুপ পর্ব চলবে ২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। মাঝে একদিন বিরতি দিয়ে কোয়ার্টার ফাইনাল হবে ৪ থেকে ৬ জুলাই। দুই দিনের বিরতি দিয়ে সেমিফাইনাল হবে ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই।
কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট হলেও ২০১৬ সালে এ টুর্নামেন্টের ৪৫তম আসরটি অনুষ্ঠিত হয় উত্তর আমেরিকায়। ২০২৬ ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়ায় এবারের কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে।
কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট হলেও ২০১৬ সালে এ টুর্নামেন্টের ৪৫তম আসরটি অনুষ্ঠিত হয় উত্তর আমেরিকায়। ২০২৬ ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়ায় এবারের কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে।
কোন পটে থাকবে কোন দলপট-১গ্রুপ এ তে রাখা হয়েছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। গ্রুপ বি তে রয়েছে কনকাকাফ গোল্ড কাপ চ্যাম্পিয়ন মেক্সিকো। গ্রুপ সি তে রাখা হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে এবং গ্রুপ ডি তে রাখা হয়েছে ব্রাজিলকে।
পট-২উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু
পট-৩চিলি, পানামা, ভেনিজুয়েলা, প্যারাগুয়ে
পট-৪জ্যামাইকা, বলিভিয়া, কনকাকাফ ৫ (ত্রিনিদাদ এবং টোবাগো বা কানাডা) এবং কনকাকাফ ৬ (হন্ডুরাস বা কোস্টারিকা)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল