ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক হতে যাচ্ছে মেসি সুয়ারেজ, সামনে যে বাঁধা
ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে শেষ ম্যাচ খেলেছেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। তার স্ত্রী সোফিয়া ও তার সন্তানদের উপস্থিতিতে মাঠ ছাড়েন তিনি। এই ফুটবলার তার শেষ ম্যাচে জিতেছেন।
চূড়ান্ত বাঁশি বাজানোর পর গ্রেমিও ভক্তরা উঠে দাঁড়িয়ে সুয়ারেজকে সম্মান জানান। গ্রেমিও এই উরুগুয়ের স্ট্রাইকারের বিদায়কে সম্মান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সুয়ারেজকে উদ্দেশ্য করে তারা লিখেছেন, 'তোমাকে নিয়ে আমাদের ইতিহাসে একটি সুন্দর অধ্যায় লেখা হয়েছে। আর তুমি সেই অধ্যায়ের নায়ক। তুমি যেখানেই থাকো সুখী। আপনার বাকি জীবন সুখী হোক।
এদিকে, গ্রেমিওকে বিদায় জানানোর মধ্য দিয়ে ফ্রি এজেন্ট হয়ে গেলেন সুয়ারেজ। গুঞ্জন রয়েছে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন তিনি। হতে পারেন মেসি-বুস্কেটস, জর্দি আলবার সতীর্থ। যদিও মায়ামিতে যোগ দেয়ার ব্যাপারে এখনও কোনো মন্তব্যই করেননি সুয়ারেজ।
তারকা এই ফুটবলার জানিয়েছেন, মেজর লিগ সকারেই ক্যারিয়ার শেষ করবেন এমন কোনো নিশ্চয়তা নেই। এমনকি ২০২৪ সালে ফুটবল খেলবেন কী না সেটিও অজানা সুয়ারেজের কাছে।
উরুগুয়ের তারকা এই ফুটবলার বলেন, ‘আমি আমার বেদনা অনুভব করতে পারি। আমার হয়ে শরীরই কথা বলছে। আমি এখন উপভোগ করতে চাই এবং পরবর্তীতে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সিদ্ধান্ত নিবো। আমার বিশ্রাম প্রয়োজন। আমি ভবিষ্যতে কোথায় থাকবো তা ভাগ্যই জানে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল