ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিএসজির ২য় রাউন্ডের স্বপ্ন বেঁচে রইলো এমবাপ্পের বিতর্কিত পেনাল্টিকে
কিলিয়ান এমবাপ্পের গোলে পিএসজির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে গ্রুপ পর্ব থেকে দলকে বাঁচিয়েছিলেন ফরাসি তারকা। ফরাসি ক্লাবটি চ্যাম্পিয়ন্স ট্রফির রাউন্ড অফ ১৬-এ পৌঁছানোর আশা বাঁচিয়ে রেখেছে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে এমবাপ্পের পিএসজি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ঘরের মাঠে ম্যাচের ২৪তম মিনিটে গোল পিছিয়ে পড়ে পিএসজি। নিউক্যাসলের হয়ে গোলটি করেন সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক। সেই গোল শোধ করতে এমবাপ্পেকে বিতর্কিত পেনাল্টির আশ্রয় নিতে হয়েছে।
পেনাল্টি বিতর্কের ঘটনা ঘটে ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০-৫) মিনিটে। নিউক্যাসলের ডিফেন্ডার টিনা লিভরামেন্টোর বুকে বল লাগার সঙ্গে সঙ্গে পিএসজি খেলোয়াড়রা হ্যান্ডবলের জোর আবেদন জানান রেফারির কাছে। পরে ভিআরে দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। ফলে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (৯০+৮) পেনাল্টি শটে দলকে সমতায় ফেরান ফরাসি তারকা এমবাপ্পে।
ম্যাচটিতে ড্র করলেও এখনো বাদ পড়ায় শঙ্কায় আছে পিএসজি। যদিও তাদের নকআউটে খেলার সম্ভাবনা অবশ্যই অনেক ভালো। পিএসজি ৫ ম্যাচে সাত পয়েন্ট পেয়েছে। গ্রুপপর্বে নিজেদের ফাইনাল ম্যাচে পিএসজি মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের, যারা ইতিমধ্যে ১০ পয়েন্ট প্রায় নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। ওই অ্যাওয়ে ম্যাচে জয় পেলেই শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারবে পিএসজি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল