ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুরানো শত্রুর সামনে তরুণ আর্জেন্টিনা
আর্জেন্টিনা ও জার্মানি। দুই মহাদেশের দুই ফুটবল পরাশক্তি। শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় জার্মানি জিতেছে ৪ শিরোপা। অন্যদিকে, এখন পর্যন্ত ৩ বার বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের কাছাকাছি এসেছে আর্জেন্টিনা। তবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোনো দলই শিরোপা জিততে পারেনি। কোনো দলই ফাইনালে উঠতে পারেনি। আজ মঙ্গলবার অধরা ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দল।
আর্জেন্টিনা আর জার্মানির ফুটবল দ্বৈরথ বেশ পুরাতন। বৈশ্বিক পর্যায়ে বেশ কয়েকবারই একে অন্যের মুখোমুখি হয়েছে দুই দল। এই দুই দেশ একে অন্যের বিপক্ষে ফাইনাল খেলেছে মোট ৩ বার। ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপ হয় করেছিলেন জার্মানির বিপক্ষেই। ১৯৯০ সালেই আবার জার্মানির কাছে শিরোপা হারাতে হয় তাদের। সবশেষ ২০১৪ সালে ব্রাজিলের মারাকানায় অনুষ্ঠিত ফাইনালে মেসিদের শিরোপাবঞ্চিত করে জার্মানি।
বড়দের খেলায় যখন একে অন্যের প্রতিপক্ষ, ছোটরাই বা ছাড় দেবে কেন! ক্লদিও এচেভেরি, অগাস্টিন রবার্তোরা নিশ্চিতভাবেই জার্মানিকে ছাড় দিতে চাইবেন না। টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার দুজনেই আর্জেন্টাইন। এচেভেরি আবার নিজেদের শেষ ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হ্যাটট্রিক করে নায়ক বনে গিয়েছিলেন।
এচেভেরি আর রবার্তো ছাড়াও দলে আলাদা করে নজর রাখতে হবে সুবিয়াব্রের দিকেও। ৭ নং জার্সি পরিহিত এই উইঙ্গার বিশ্বকাপে খেলেছেন নিজের সেরাটা দিয়ে। কার্ড সাসপেনশনে অবশ্য এই ম্যাচে দেখা যাবেনা সান্তিয়াগো লোপেজকে। তবে তাকে ছাড়াও নিজেদের সর্বোচ্চটাই দিতে সক্ষম আলেবিসেলেস্তেরা।
বিপরীতে পিছিয়ে নেই জার্মানিও। ইউরোপিয়ান পাওয়ার ফুটবলে অভ্যস্ত জার্মান তরুণরা নিজেদের দিনে বেশ ভয়ানক এক প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালেই আসরের অন্যতম ফেবারিট স্পেনকে হারিয়েছিল তারা। মঙলবারের ম্যাচে তাই স্বাভাবিকভাবেই উজ্জীবিত জার্মানির তরুণরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল