ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিলিয়ান তারকার জাদুতে শীর্ষস্থানে রিয়াল
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়িয়ে বর্ণবাদের শিকার হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। নিজের সেই খারাপ সময়কে পেছনে ফেলে ফুটবল মাঠে কড়া জবাব দিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। জোড়া গোল করে স্প্যানিশ জায়ান্ট রিয়ালকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুললেন রদ্রিগো। রোববার (২৬ নভেম্বর) রাতে স্প্যানিশ লা লিগায় এফসি কাদিজের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
লস ব্ল্যাঙ্কোসদের হয়ে রদ্রিগোর জোড়া গোলের পাশাপাশি অন্য গোলটি করেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। অ্যাওয়ে ম্যাচে মাত্র ১৪ মিনিটে প্রথমবার এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ডি-বক্সের মধ্যে বল রিসিভ করে কাদিজের ডিফেন্ডারকে পরাস্ত করে দুর্দান্ত গোল করেন ব্রাজিলিয়ান রদ্রিগো। লিড নেওয়ার পরও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে রিয়াল।
কয়েকবার পাল্টা আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করছিল কাদিজ। কিন্তু রুডিগার-কারবাহালদের নিয়ে গড়া রক্ষণে ব্যর্থ হয়ে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় রিয়াল। এবারও গোলদাতা সেই রদ্রিগো। ৬৪ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলের দেখা পান এই তরুণ ব্রাজিলিয়ান। এই গোলের সুবাদে রিয়ালের হয়ে শেষ ৩ ম্যাচে ৯ গোলে (৫টি গোল ও ৪টি সহায়তা) অবদান রাখলেন রদ্রিগো।
১০ মিনিটের ব্যবধানে এবার গোলের দেখা পান ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। রদ্রিগোর অ্যাসিস্টে স্প্যানিশ লা লিগায় নিজের ১১তম গোল করেন এই তরুণ। কাদিজের বিপক্ষে এই জয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে জিরোনা। তবে আজ অ্যাথলেটিক বিলবাওকে হারাতে পারলে আবারও শীর্ষস্থান ফিরে পাবে জিরোনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল