ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে বর্ণবাদের শিকারে মুখ খুললেন ব্রাজিল তারকা
ফুটবলে বিশ্বের দুই জায়ান্ট ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার খেলা মানেই চরম উত্তেজনা। সেই সব উত্তেজনা দেখা গেল ২২ নভেম্বর ব্রাজিলের ঐতিহাসিক মারকানা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বে। দুই দলের সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে যোগ দেন মেসিও। এরপর মাঠে একের পর এক দ্বন্দ্ব, ফাউলের বহর।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা। নিকোলাস ওটামেন্ডির হেড থেকে একমাত্র গোলে (১-০) জয় পায় মেসির দল।
ম্যাচে লিওনেল মেসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে ব্রাজিল ফরোয়ার্ড রদ্রিগোকে। রিয়াল মাদ্রিদ তারকা তখন থেকেই অনলাইনে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ করেছেন। এই জঘন্য ঘটনার জবাবও দিয়েছেন এই উইঙ্গার।
বর্ণবাদের প্রতিবাদে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে রদ্রিগো লেখেন, ‘বর্ণবাদীরা সবসময়ই সক্রিয় থাকে। আমার সোশ্যাল মিডিয়াতে তারা আমাকে অপমান এবং সব ধরনের বাজে কথা দিয়ে আক্রমণ করেছে। সবাইকে দেখানোর জন্য এটি এখানে আছে।’
ব্রাজিল ফরোয়ার্ড আরও বলেন, ‘তারা যা চায় যদি আমরা তা না করি, তাদের মতামত অনুসারে আমাদের যা করা উচিত, যদি সে আচরণ না করি, যদি আমরা এমন কিছু পরিধান করি যা তাদের বিরক্ত করে, যদি আমাদের আক্রমণের সময় মাথা নিচু না করি, যদি আমরা তাদের জায়গা দখল করি তখন বর্ণবাদীরা এই সমস্ত অপরাধমূলক আচরণ করে। তাদের ভাগ্য খারাপ, আমরা এটি কখনো বন্ধ করবো না।’
এদিন খেলার আগে স্টেডিয়ামে দুই দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার শুরুটা ছিল মূলত পতাকা নিয়ে। আর্জেন্টিনার পতাকা দেখে উল্লাস শুরু করেন ব্রাজিল ভক্তরা। আর্জেন্টিনা সমর্থকরা প্রতিবাদ করেছেন। ঘটনার একপর্যায়ে ব্রাজিল ভক্তরা আর্জেন্টিনা ভক্তদের দিকে চেয়ার ছুড়তে থাকে। পাল্টা আক্রমণে আর্জেন্টিনা ভক্তরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ লাঠিচার্জ করে। শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ।
এ অবস্থায় ভক্তদের শান্ত করতে গ্যালারির দিকে যান আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাঠ ছাড়ে আর্জেন্টিনা দল। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর খেলা শুরু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল