ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির সাথে খেলা আর্জেন্টাইন তরুণ ডিফেন্ডার পেটের দায়ে চালান উবার
রোনালদিনহো, আদ্রিয়ানো বা গাঁহিশাদের গল্প তো সবাই জানেন। খ্যাতির চুড়ান্তে থাকা অবস্থায় প্রাচুর্যের দেখা পেলেও উচ্ছৃঙ্খল জীবনের কারণে সব খুয়েছেন অবসরের পরই।
কিন্তু হোসে লুইস গোমেসের গল্প ভিন্ন। আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির পাশাপাশি রাইট ব্যাক খেলেও কখনোই তারকা হয়ে ওঠেননি। মাত্র ত্রিশ বছর বয়সে গোমেজ তার পেটের কারণে উবার চালাচ্ছেন।
২০১৬ সালের অলিম্পিকে আর্জেন্টিনা দলে খেলা এই তরুণ ডিফেন্ডারকে পরের বছর জাতীয় দলে ডাকা হয়। এ সময় বার্সেলোনাও তাকে তাক লাগিয়ে দেয়। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে ডাক পেলেও পথ হারিয়ে ফেলেন। দীর্ঘমেয়াদী বাম হাঁটুর চোট তার আত্মবিশ্বাসের অভাব ঘটায়। ২০১৮ বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি।
এরপর লুইস গোমেসের ক্যারিয়ার চলে যায় উল্টো দিকে। ল্যানুসে যোগদানের পর তিনি আঘাত এবং আচরণগত সমস্যার কারণে আত্মগোপনে চলে যান। যেখানে ক্যারিয়ার শুরু করেছিলেন সেই রেসিংয়ে ফেরেন ২০২২ সালে। তার চুক্তি এই ডিসেম্বরে শেষ হবে। কিন্তু মূল দল বা রিজার্ভ দল, কোথাও ডাক পাচ্ছেন না।
আর্জেন্টিনার পত্রিকা ওলে জানিয়েছে, ক্যারিয়ার প্রায় শেষ মেনে নিয়ে এখন উবারে গাড়ি চালাচ্ছেন গোমেস। তাঁর বাবা বলেছেন, ‘আমরা সবসময়ই অর্থকষ্টে ভুগেছি। অনুশীলনের পর বিকেলে সে গাড়ি নিয়ে কাজে যায়। মাঝেমাঝে রাতেও কাজ করে।’ ২০২১ সালে সর্বশেষ শীর্ষপর্যায়ে কোনো ম্যাচ খেলেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল