ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের পর দীর্ঘদিনের জন্য দল থেকে ছিটকে গেলেন মেসি
ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকবার চিকিৎসার জন্য টাচলাইনে যেতে দেখা গেছে লিওনেল মেসিকে। ম্যাচ শেষের কিছুটা সময় আগে তাকে তুলে নেওয়া হয়। ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক জানান, তিনি কুঁচকির চোটে ভুগছেন।
রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
গ্যালারিতে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তপ্ত মারামারির কারণে ম্যাচ শুরু হয় আধা ঘণ্টা দেরিতে। পরিস্থিতি শান্ত করতে সতীর্থদের নিয়ে গ্যালারিতে ছুটে যান মেসি। ম্যাচের ৭৮তম মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়েন ইন্টার মিয়ামি তারকা। ম্যাচ শেষে এর কারণ জানালেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
“আমার অ্যাডাক্টরে অস্বস্তি অনুভব করছিলাম। এটি ছিল এই বছরে আমার শেষ ম্যাচ। তাই নতুন বছরের শুরুতে যেন সর্বোচ্চটা দিতে পারি, এজন্য পুরোপুরি সেরে উঠতে আমার হাতে সময় আছে।”
গত বৃহস্পতিবার উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলে হারের পুরোটা সময় খেলেছেন মেসি। ২১ অক্টোবরের পর প্রতিযোগিতামূলক ফুটবলে এটি ছিল তার প্রথম ম্যাচ। এই মৌসুমে ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড।
পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ করার পর গত গ্রীষ্মে মিয়ামিতে যোগ দেন মেসি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি মেজর লিগ সকারে দলের পাঁচটি খেলা মিস করেন।
এবারের চোট থেকে সেরে ওঠার জন্য মেসির হাতে যথেষ্ট সময় আছে। আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগ পর্যন্ত মায়ামির প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার তাড়া নেই আটবারের ব্যালন দ’র জয়ীর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল