ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ম্যাচের আগের ঘটনায় মাঠে নিরুত্তাপ মেসি
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা। উত্তেজনাপূর্ণ ম্যাচ শুরু হতেই গ্যালারিতে ঘটল এক অনাকাঙ্খিত ঘটনা। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের শরিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছুটে আসে। ফলে দুই পক্ষের হাতিহাতি ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়।
ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে পরিস্থিতি শান্ত করতে ছুটে যান লিওনেল মেসি। একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ নিজ দেশের ভক্তদের বাঁচাতে ব্রাজিল সমর্থকদের দিকে ছুটছেন। পরে এই অপ্রত্যাশিত ঘটনার প্রতিবাদে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এ ঘটনার জেরে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর খেলা শুরু হয়। মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। যে কারণে লাল কার্ড দেখতে হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়েলিন্টনকে।
সংঘর্ষ ও ফাউলের ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দলের পক্ষে একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি।
ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে গ্যালারির সংঘর্ষ নিয়ে কথা বলতে আসেন মেসি। বিশ্বকাপজয়ী এ তারকা বলেছেন, ‘নিশ্চিতভাবেই খুব খারাপ কাজ হলো। দর্শকদের কীভাবে (পুুলিশ) পিটিয়েছে, সেটা আমরা দেখেছি।
লিবার্তোদোরেসের ফাইনালেও (দক্ষিণ আমেরিকার প্রধান মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট) এমন হয়েছিল, এখন আবারও পেটানো হলো। সেখানে (গ্যালারি) খেলোয়াড়দের পরিবারও ছিল। আর সবার আগে পরিবার। তখন খেলার চেয়ে ওই চিন্তাটাই আগে আসে, বাকি সব গুরুত্বহীন হয়ে পড়ে।’
আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া অনলাইন টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার ফুটবলাররা যখন তাদের দেশের জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখন গ্যালারিতে বসেই আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিলের পুলিশের ওপর হামলা চালায়। এরপর পুলিশকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারে আর্জেন্টিনা ভক্তরা। সংঘর্ষ আরও গুরুতর রূপ নেয়।
তবে ম্যাচ কর্মকর্তা, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে পরিস্থিতি স্বাভাবিক হয়। ফলে সন্দেহ দূর হয়। নির্ধারিত সময়ের ৩০ মিনিট পরেও মাঠে খেলা শুরু হয়। শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৭টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল