ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে চরম দুঃসংবাদ পেল ব্রাজিল
২২ নভেম্বর আন্তর্জাতিক ফুটবলে বছরের সেরা ম্যাচটি দেখবেন ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটি দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।
কিন্তু এমন উত্তেজনাপূর্ণ ম্যাচের আগে কিছু দুঃসংবাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। উরুর চোটে দল থেকে ছিটকে গেছেন ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তাছাড়া মূল তারকা নেইমার ইতিমধ্যেই ইনজুরির কারণে অনুপস্থিত।
শুক্রবার (১৭ নভেম্বর) কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে গ্যাব্রিয়েল মার্টিনেলির একমাত্র গোলে সহায়তা করেন ভিনিসিয়াস। ম্যাচটি ২-১ গোলে হেরেছে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে ২৭ তম মিনিটেই ইনজুরির কবলে পড়েন ভিনিসিয়ুস। পরে তাকে মাঠেই ছেড়ে দিতে হয়েছে। এবার স্কোয়াড থেকেই ছিটকে গেলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে (কনমেবল) ৫ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মেসির আর্জেন্টিনা। অপরদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে টানা দুই হার ও ১ ড্র-তে ব্রাজিলের পয়েন্ট মাত্র ৭।
যে কারণে আগামী বুধবারের ম্যাচটিতে জয় পাওয়া ফার্নার্দো দিনিজ শিষ্যদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে নেইমারবিহীন সেলেসাওরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল