ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ দলের আগেই ঢাকায় লেবাননের জাতীয় ফুটবল দল

২০২৩ নভেম্বর ১৭ ১৫:৫২:৫৯

বাংলাদেশ দলের আগেই ঢাকায় লেবাননের জাতীয় ফুটবল দল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসেছে লেবাননের জাতীয় ফুটবল দল। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৮টার কিছু পরে তাদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তারা হোটেলে পৌঁছান।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ফিলিস্তিনের সঙ্গে গোলশূন্য ড্র করে ঢাকার উদ্দেশে রওনা দেয় লেবাননের ফুটবল দল। ফিফার নিয়ম অনুযায়ী অ্যাওয়ে দলকে ম্যাচের ৪৮ ঘণ্টা আগে আয়োজক দেশে থাকতে হবে। সে অনুযায়ী চার দিন আগে তারা বাংলাদেশে আসেন।

এদিকে অস্ট্রেলিয়া মিশন শেষে দেশের পথে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মেলবোর্নের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশকে হারায় স্বাগতিক অস্ট্রেলিয়া। সেই ম্যাচে সাত গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ।

২১ নভেম্বর কিংস এরিনায় বাংলাদেশের মুখোমুখি হবে লেবানন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ