ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামীকাল শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। আর মাঠে এই ম্যাচে অস্ট্রেলিয়ার ফুটবলে তৈরি হবে বিশেষ ইতিহাস। অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গ্রাহাম আর্নল্ডের। বাংলাদেশ ম্যাচের মাধ্যমে অস্ট্রেলিয়ার ৫৯তম ম্যাচে কোচ হিসেবে ডাগআউটে থাকবেন তিনি। এর আগে অজিদ সর্বোচ্চ ৫৮ ম্যাচে কোচ ছিলেন ফ্রাঙ্ক ফারিনাস।
ঐতিহাসিক ম্যাচে জয়ের আশা করাটাই স্বাভাবিক। প্রতিপক্ষ বাংলাদেশের মতো দুর্বল হলে প্রত্যাশা বহুগুণ বেড়ে যায়। তবে সংবাদ সম্মেলনে ৬০ বছর বয়সী গ্রাহাম খুবই পেশাদার মন্তব্য করেন, ‘বাংলাদেশ ভালো দল। তারা ভালো ফুটবল খেলছে। আমরা আত্মবিশ্বাসী যে ম্যাচটি জিতবো। আমার দল ভালো অবস্থায় আছে। পারফরম্যান্সের উন্নতি করতে কঠোর পরিশ্রম করছি।'
বিশ্বকাপ ফুটবলে অস্ট্রেলিয়া প্রায় নিয়মিতই অংশগ্রহণ করে। গত মৌসুমেও রাউন্ড অফ সিক্সটিনে ছিল। সেই ম্যাচে বিদায়ের পর আগামীকাল বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অজিদের ২০২৬ বিশ্বকাপ যাত্রা। তাই ২০২৬ মিশন সম্পর্কে তার মন্তব্য, 'আমরা এই ম্যাচটি জিততে চাই এবং বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যেতে চাই। আমাদের দল দুর্দান্ত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুটি ম্যাচই ছিল একতরফা। অস্ট্রেলিয়া পার্থে হোম ম্যাচে ৫-০ গোলে এবং ঢাকায় অ্যাওয়ে ম্যাচে ৪-০ গোলে জিতেছিল। তারপরও বাংলাদেশকে খুব গুরুত্বের সঙ্গে দেখছেন অজি কোচ, 'বাংলাদেশ শক্তিশালী দল। আমরা তাদের সম্মান করি।'
ফিফা র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ২৭, বাংলাদেশ ১৮৩। তবে ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন কোচ অজি, 'ম্যাচটা কঠিন কিন্তু আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করে জেতার জন্য প্রস্তুত।'
মেলবোর্নে স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে অসম শক্তির এই ম্যাচটি। অস্ট্রেলিয়া প্রবাসী অনেক বাংলাদেশি ম্যাচটি দেখার জন্য নানা পরিকল্পনা করেছেন। এই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ নভেম্বর। ঘরের মাঠে যেখানে তাদের প্রতিপক্ষ লেবানন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল