ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ম্যাচ জয়ে বড় খড়ায় ব্রাজিল আর্জেন্টিনা , নতুন কিছুর আশায় দুই দল
ফুটবলের যেকোনো পর্যায়ে ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি বড় নাম। আর সেটা যদি হয় বিশ্বকাপের মতো আসর, তাহলে এই দুই দেশের দিকে আলাদা নজর থাকে। তবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হতাশ দুই দলই। অবিশ্বাস্য ম্যাচে ইরানের কাছে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। ২ গোলের লিড পেলেও ম্যাচ হেরেছে তারা। আর সেনেগালের বিপক্ষে আর্জেন্টিনা ছিল অনেকটা অসহায়।
সেই হারের বেদনা ভুলে আজ আবারও মাঠে নামতে হচ্ছে দুই দলকে। বাংলাদেশ সময় বিকাল ৩টায় সি গ্রুপের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ দুর্বল নিউ ক্যালেডোনিয়া। তারা তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে। এই ম্যাচে বড় জয়ের আশা করতেই পারে ব্রাজিল।
একই দিন সন্ধ্যা ৬টায় মাঠে নামবেন মেসির দেশ আর্জেন্টিনার তরুণ খেলোয়াড়রা। তাদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি জাপান। আগের ম্যাচে সেনেগালের বিপক্ষে কিছুটা অসহায় ছিল আর্জেন্টাইন কিশোররা। অগাস্টিন রবার্তো-ক্লাউদিও এচভেরিরা বারবার গোলে ব্যর্থ হয়েছেন। দুই উইঙ্গার সান্তিয়াগো লোপেজ ও ভ্যালেন্টিনো আকুনার আক্রমণে সুবিধা করতে পারেনি তারা। এই ম্যাচে সেই গোলই দেখতে চাইবে আর্জেন্টিনা।
এ পর্যন্ত চারবার এই বয়সী দল জিতেছে ব্রাজিল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। শিরোপা ধরে রাখতে তাদের মিশনে জয় দরকার। আর কখনোই অনূর্ধ্ব-১৭ ফাইনালে না খেলা আর্জেন্টিনা এবার তাদের প্রথম শিরোপা জিততে চায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল