ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোনাল্ডের শেষ মুহূর্তের গোলে শেষ হল বার্সেলোনার ম্যাচ, জেনে নিন ফলাফল
এল ক্লাসিকোতে তার ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে পরাজয় জ্বলছে প্রচণ্ড ভাবে। বার্সেলোনার আরও একটি ইনজুরির গুঞ্জন। কিন্তু শেষ মুহূর্তে দলকে স্বস্তি এনে দিলেন উরুগুইয়ান সেন্টারব্যাক রোনাল্ড আরাউহো। যদিও ম্যাচের অধিকাংশ সময় বল ছিল রিয়াল সোসিয়েদাদের হাতেই।
গতকাল শনিবার (৪ নভেম্বর) রাতে সোসিয়েদাদের বিপক্ষে লা লিগা ম্যাচে বার্সেলোনা তাদের ১-০ ব্যবধানে জয়লাভ করে। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে কাতালান দলের হয়ে একমাত্র গোলটি করেন উরুগুয়ের সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউজো।
এদিন ম্যাচের শুরু থেকেই বার্সেলোনাকে চেপে ধরে সোসিয়েদাদ। প্রথম চার মিনিটেই জোড়া গোলের সুযোগ পেয়েছিল তারা। কিন্তু গোলবারের প্রহরী মার্ক-আন্দ্রে টার স্টেগানের কল্যাণে এ পর্যায়ে বেঁচে যায় কাতালানরা। প্রথমার্ধের শেষ দিকে সোসিয়েদাদের বক্সে এক ডিফেন্ডারের স্পর্শে পড়ে গিয়েছিলেন ফেলিক্স। তবে রেফারি সে আবেদনে সাড়া দেননি। ফলে গোলশূণ্য বিরতিতে যায় দু’দল। প্রথমার্ধে স্বাগতিক সোসিয়েদাদ ৮টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে, বিপরীতে বার্সেলোনা ৩টি শট নিলেও লক্ষ্যে ছিল না একটিও।
দ্বিতীয়ার্ধে পোলিশ অধিনায়ক রবার্ট লেভানদোভস্কি ও তরুণ ফেরমিন লোপেজকে তুলে পেদ্রি ও ফেরান তোরেসকে মাঠে নামান কোচ জাভি। তাতেও খুব একটা লাভ হয়নি কাতালনদের, বরং সোসিয়েদাদের আক্রমণে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে বার্সেলোনা।
ম্যাচের ৬৯তম মিনিটে জোড়া পরিবর্তন করেন জাভি। মাঠে নামান রাফিনিয়া ও লামিনে ইয়ামালকে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ব্যর্থ হয় বার্সা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গাভির প্রচেষ্টা স্বাগতিক গোলরক্ষক ফিরিয়ে দিলে হতাশই হতে হয় সফরকারীদের।
এদিন রেফারি ম্যাচে তিন মিনিট অতিরিক্ত সময় যোগ করেন। আর সেই যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই কাক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। ইলকায় গুন্দোয়ানের ক্রসে বক্সে হেড বল জালে জড়ান রোনাল্ড আরাউহো। শুরুতে রেফারি অফসাইডের বাঁশি বাজালেও পরে ভিএআর দেখে গোল দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল