ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির ব্যালন ডি’আর জয়, রোনালদোর ‘হাহা’
ব্যালন ডি’ অরের সর্বোচ্চ বিজয়ী আগেই হয়েছিলেন এই তারকা। প্রতিদ্বন্দ্বি ক্রিশ্চিয়ান রোনালদোকে ছাড়িয়ে ৭ম বারের মত ব্যালন জিতেছিলেন সেই ২০২১ সালে। এবার সেটাও ছাড়িয়ে গিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম তারকা ফুটবলার লিও। ক্যারিয়ারের অষ্টম ব্যালন হাতে নিয়েছেন। এমন এক কীর্তির মালিক তিনি, যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। বয়স আর ফর্ম বিবেচনায় রোনালদো থেকে অনেকটা দূরে এখন লিও।
আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানো মেসি যে তাঁর অষ্টম ব্যালন ডি’অর জিতে চলেছেন, সেটা ছিল অনেকটাই ওপেন সিক্রেট। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো আগেই জানিয়ে দিয়েছিল। লিও কখন তার বাসায় ছবি তুলেছেন সেটাও প্রকাশ করা হয়েছিল। তবে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতা আর্লিং হালান্ডকেই ব্যালন হাতে দেখতে চেয়েছেন অনেকে। মেসির জয়টা স্বাভাবিক ছিল না তাদের জন্য। তেমনই একজন যেমন স্প্যানিশ পত্রিকা এএসের সাংবাদিক তমাস রনচেরো।
রোনালদোর ঘনিষ্ঠ বলে পরিচিত রনচেরো। মেসির ব্যালন ডি’অর দেখে আর্জেন্টাইন মহাতারকার সমালোচনা করে এএস টেলিভিশনে রনচেরো বলেছেন, ‘বন্ধুরা, আমরা সবাই জানতাম এবারও কী হতে যাচ্ছে। মেসিকে আবারও একটা ব্যালন ডি’অর দেওয়া হবে। মেসি অবসর নেওয়ার জন্য মায়ামিতে গেছে, কিন্তু পিএসজিতে তাকে দেখে মনে হয়েছে সে অবসরের প্রস্তুতি আগেই সেরে ফেলেছে। সে বিশ্বকাপ জিতেছে ঠিকই কিন্তু ছয় পেনাল্টিতে।’
‘বিশ্বকাপ শেষ হয়েছে ১০ মাস আগে। আর আমরা এখন নভেম্বর মাসে। আটটি নয়, মেসির পাঁচটি ব্যালন ডি’অর জেতার কথা ছিল। আন্দ্রেস (ইনিয়েস্তা), জাভি ও লেভানডোভস্কি যে কিনা এক মৌসুমে ৬ শিরোপা জিতেছে, তাদের ব্যালন ডি’অরও মেসিকে দেওয়া হয়েছে। হালান্ডও ক্লাবের হয়ে সব জিতেছে।’
ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসিকে সম্মান জানিয়ে ইনফিনিটি বা অসীম চিহ্নটাকে দেখানো এইট বা আটের মতো করে। এই ইনফিনিটি নিয়েও মেসিকে খোঁচা মেরেছেন রনচেরো। বলেছেন, মেসি আট সংখ্যাটা পছন্দ করে কারণ বায়ার্ন মিউনিখের কাছে সে আট গোল খেয়েছিল।
রনচেরোর এই বক্তব্য ইনস্টাগ্রামে শেয়ার করে এএস। সেখানে ‘হাহা’ ইমোজি দিয়ে আলোচনায় পাঁচ ব্যালন ডি’অর জেতা রোনালদো। মেসির ব্যালন ডি’অর সংখ্যা নিয়ে যে কয়জন সমালোচনায় মুখর রোনালদো তাদের একজন। হাহা ইমোজি দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ মহাতারকা। অনেকেরই মতামত এমন কাজ রোনালদোর জন্য শোভনীয় নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল