ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন নকশা নিয়ে প্রস্তুত মেসি

২০২৩ অক্টোবর ৩০ ২০:০২:১৪

নতুন নকশা নিয়ে প্রস্তুত মেসি

২০২৩ ব্যালন ডি'অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে সোমবার (৩০ অক্টোবর) দুপুর ২ টায়। তার আগেই শুরু হবে মূল অনুষ্ঠান। একাদশ সেরা মহিলা ফুটবল খেলোয়াড়, মহিলা ও পুরুষ বিভাগে সেরা কোচ, তরুণ খেলোয়াড়দের জন্য কেপা কাপ এবং গোলরক্ষকদের জন্য লেভ ইয়াসিন কাপ ঘোষণা করা হবে।

এর আগে বিখ্যাত ফুটবল ওয়েবসাইট গোল ডটকম এক খবরে জানিয়েছিল, অনুষ্ঠানে যোগ দিতে নতুন হেয়ারস্টাইল করেছেন আর্জেন্টাইন তারকা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছে আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি। মেসির হেয়ারড্রেসার লুইস আন্দ্রেস রিভেরাও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছেন।

পোস্টে রিভেরা লিখেছেন, ‘আগামীকালের (ব্যালন ডি’অরের অনুষ্ঠান) জন্য প্রস্তুত মেসি। দিনটি তার জন্য অন্যরকম যেখানে তিনি অষ্টমবারের মতো স্বর্ণের বলটি তুলে ধরবেন। আর মেসিকেও ধন্যবাদ আমার ওপরে বিশ্বাস রাখায়। এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় কাজ। যেই কাজটি দেখতে চলেছে পুরো বিশ্ব।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ