ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসি এখন মহাকাশেও (ভিডিও)

২০২৩ অক্টোবর ২৬ ২১:১৪:২৯

মেসি এখন মহাকাশেও (ভিডিও)

ইন্টার মায়ামি মেজর লিগ সকারে প্লে অফে জায়গা করে নিতে না পারায় চারমাস বেকার থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এই সময়টাতে তিনি কি করবেন তা মেসি নিজেই জানেন। তবে এই চারমাসে বড় কোনো দুর্ঘটনা না ঘটলে মেসি জাতীয় দল ও মায়ামির হয়ে দুটি করে ম্যাচে মাঠে নামবেন তা বলা যায়।

তবে মেসির বেকার সময়ে তাকে নিয়ে একটি অদ্ভূত প্রচারণা চালিয়েছে ক্রীড়া পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। সম্প্রতি তার একটি বিলবোর্ড প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে সেটি যেনতেন জায়গায় নয়। একেবারে মহাকাশে। যা দেখে মেসি নিজেও অবাক। খবর গোলডটকম

২০০৬ সাল থেকে অ্যাডিডাসের দূত হিসেবে কাজ করে যাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা ফুটবলার মেসি। আর ২০১৭ সালে প্রতিষ্ঠানটি মেসির সঙ্গে আজীবনের চুক্তি করে। এরপর কোম্পানির নানা প্রচারণায় বিশ্বকাপজীয় অধিনায়ককে দেখা যায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ