ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোনালদোর জাদুতে পরিপূর্ণতায় মাঠ ছাড়ল আল নাসর
পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো আগামী বছরের ফেব্রুয়ারিতে ৩৯ বছর বয়স হবেন। কিন্তু তার গোল ক্ষুধা যেন এখন কমেনি। একের পর এক গোল করে চলেছেন এই তারকা। সম্প্রতি ক্যারিয়ারের ১০০০ লক্ষ্যে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন। তিনি যেন সেই কথার প্রতিফলনই ঘটাচ্ছেন।
আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই পিছিয়ে থাকা দলের হয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন রোনালদো। এভাবে সৌদি প্রফেশনাল লিগে শেষ ৫ ম্যাচে চতুর্থ স্থান অর্জন করেছে আল-নাসর। এছাড়া, দামাককে হারিয়ে পয়েন্ট তালিকায় বেনজেমার আল-ইত্তিহাদ দলকে হারিয়েছেন রোনালদো।
শনিবার (২১ অক্টোবর) সৌদি প্রো লিগের ম্যাচে কিং সউদ ইউনিভার্সিটি মাঠে দামাক এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর। দামাকের হয়ে প্রথমার্ধে গোল করেন কেভিন এনকৌদু। আল নাসরের হয়ে বিরতির পর গোল করেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিস্কা ও পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
ঘরের মাঠে বল দখলে আল নাসর এগিয়ে থাকলেও আক্রমণে পিছিয়ে ছিল তারা। রোনালদোর দল পুরো ম্যাচে ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখে মাত্র ২টি অন্যদিকে দামাক ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৬টি।
তবে ম্যাচে প্রথম জোরালো আক্রমণটা কিন্তু করেছিল আল নাসরই। সেটি ছিল ম্যাচের ২০তম মিনিটে। মাঝমাঠের একটু ভেতর থেকে আল খাইবারি দূরপাল্লার যে শট নিয়েছিলেন সেটি ফিরিয়ে দেন দামাকের গোলরক্ষক। প্রথমার্ধের বিরতির ৪ মিনিট আগে আল নাসর গোল প্রায় খেয়েই বসেছিল। কিন্তু নাসরের গোলরক্ষক আল নাজ্জারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ আসান সিসে।
তবে প্রথমার্ধের বিরতির আগে যোগ করা সময়ে গোল খেয়ে বসে আল নাসর। দামাকে খেলোয়াড়রা নিজেদের ডি বক্সে রোনালদোর পা থেকে বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে ডান প্রান্ত দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল আদায় করেন দামাকের উইঙ্গার এনকৌদু।
বিরতির আগে এক গোলে পিছিয়ে আল নাসর দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলতে থাকে। এর ফলও হাতেনাতে ধরা দেয়। ম্যাচের ৫২তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ম্যাচে সমতা এনে দেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিস্কা। তালিস্কার গোলের ৪ মিনিট পর পর্তুগিজ তারকা রোনালদো দারুণ ফ্রি কিক থেকে দলের হয়ে দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন। রোনালদো গোলরক্ষকের বাঁ দিকে বল পাঠান। বিভ্রান্ত গোলরক্ষক ঝাঁপ দেয়ারও সুযোগ পাননি।
শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ে ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসে তারা। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-হিলাল। সমান ম্যাচে আল তাউনের সংগ্রহ ২৩ পয়েন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল