ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির জন্য গার্দিওলার অবিশ্বাস্য চাওয়া
২০২৩ সালের ব্যালন ডি'অর ৩০ অক্টোবর দেওয়া হবে। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বিশ্বাস করেন যে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি এবং আর্লিং ওলান্দ দুজনেই এই বছরের ব্যালন ডি'অর জয়ের যোগ্য। এমনকি মেসির জন্য আলাদাভাবে ব্যালন ডি’অর বরাদ্দ করতে চান স্প্যানিশ মাস্টারমাইন্ড তারকা। প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কাতারে ২০২২ সালের বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে গোল্ডকাপ এনে দেন মেসি। চলতি বছরেও দারুণ ফর্মে রয়েছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অর জয়ের পথে এগিয়ে নেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে পুরস্কার জয়ের লড়াইয়ে আছেন ম্যানসিটি স্ট্রাইকার আর্লিং হলান্ড। গত মৌসুমে সিটিজেনদের হয়ে ঐতিহাসিক ট্রেবল শিরোপা জিতেছেন নরওয়েজিয়ান তারকা। পঞ্চাশের ওপরে গোলও করেছেন দীর্ঘদেহী ফুটবলার। কিন্তু বিশ্বকাপ জেতায় ব্যালন ডি’অর মেসির হাতে উঠবে বলে ইঙ্গিতও করেন সিটি বস। তিনি বলেন, ‘আমি সব সময় বলে থাকি ব্যালনের জন্য দুটি আলাদা ক্যাটাগরি থাকা উচিত। একটি থাকবে লিও’র জন্য, অন্যটি বাকি ফুটবলারদের জন্য।’
বর্তমান শিষ্য হলান্ডের ব্যালন ডি’অর জেতা নিয়ে গার্দিওলা বলেন, ‘হলান্ডের ব্যালন ডি’অর জেতা উচিত। হ্যাঁ এবং হ্যাঁ। আমরা গত মৌসুমে ট্রেবল জিতেছি। হলান্ড ৫০-এর বেশি গোল করেছে। কিন্তু মেসি... সে আবার বিশ্বকাপ জিতেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল