ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বন্ধ নেইমারের ইনজুরিতে মেসির আবেগঘন ‘স্ট্যাটাস’
মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী হলেও দুই দেশের ফুটবলারদের মধ্যে বন্ধুত্ব বা ভালো সম্পর্কের কথা সবাই জানেন। বিশেষ করে লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের বন্ধুত্বের বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত। বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেই, ফুটবল বিশ্বে দুজনের রসায়ন ছিল দারুন ভালো।
ব্রাজিল তারকা নেইমার সম্প্রতি ২০০৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। এতে দীর্ঘদিন মাঠে অনুপস্থিত নেইমার খুঁজে পেলেন তার বন্ধু মেসিকে।
নিজেদের বিশ্বকাপ বাছাই পর্বের চতুর্থ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে চোট পান আল হিলালের তারকা নেইমার। পরে জানা যায়, এই চোটে নেইমারের লিগামেন্ট ছিঁড়ে গেছে। ফলে সহসাই আর মাঠে নামা হচ্ছে না তার।
বড় ধরণের ইনজুরির কারণে অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে ব্রাজিলিয়ান মিস্টার টেনকে। নিজের এই খারাপ সময়ে বন্ধুদের পাশে চেয়েছিলেন নেইমার। সেই ডাকে সাড়া দিলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।
গত বুধবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন মেসি। সেখানে নেইমারের প্রতি সহানুভূতি জানিয়ে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন আর্জেন্টাইন তারকা। নেইমারের সাথে একটি ছবি দিয়ে স্টোরিতে মেসি লিখেন ‘শক্ত থাকো নেইমার জুনিয়র’।
উল্লেখ্য, নেইমারের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি সেরে উঠতে ৭ থেকে ৮ মাস সময় লাগবে আল হিলাল তারকার। ফলে আগামী বছর কোপা আমেরিকায় নেইমারের অংশগ্রহণ শঙ্কার মুখে। কেননা, ঠিক ৮ মাস পর আগামী ২০ জুন শুরু হবে কোপার আসর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল