ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক নজরে দেখে নিন দ্বিতীয় রাউন্ডে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর এই ম্যাচটিকে উভয় দলের জন্যই নির্ণায়ক বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কিংস এরিনায় মুখোমুখি হয় দুই দল। প্রথমার্ধ শেষে ১-১ সমতায় দুই দল।
ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় ফয়সাল আহমেদ ফাহিম বলটি পান, যা বাড়িয়ে দেন সাদ আল-দিন। সেখান থেকে তিনি রাকিব হোসেনকে ছাড় দেন। রাকিব দুর্দান্ত শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।
২০২৬ বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের ম্যাচের ফিরতি লেগে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রথম লেগের ম্যাচে ১-১ গোলের ড্রয়ের পর দ্বিতীয় লেগের ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৩-১) বিশ্বকাপ বাছাইপর্বের পরের রাউন্ড নিশ্চিত করেছে লাল-সবুজের জার্সিধারীরা।
বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে খেলবে বাংলাদেশ দল। যেখানে জামাল-সাদদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের মতো বড় দল।
তিন দলের বিপক্ষেই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মোট ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে চলতি বছরের ১৬ নভেম্বর থেকে ২০২৪ সালের ১১ জুন পর্যন্ত।
এর আগেও এই তিন দেশের সাথে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। লেবাননের বিপক্ষে তিনবারের দেখায় একবার জয় পেয়েছে বাংলাদেশ। ২০১১ সালে এসেছিল সেই জয়। আর ফিলিস্তিনের সাথে ৪ বারের দেখায় কোনবারই জয় পায়নি লাল-সবুজের বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল